নির্বাচন আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। সংঘর্ষ এড়াতেই নির্বাচন বন্ধ, দাবি প্রশাসনের।
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
- রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
- * * * *
বিশ্ব
দেশীয়ভাবে তৈরি আরো উন্নত ও আধুনিক ভার্সনের বাবর ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ ক্রুজ মিসাইলের (ক্ষেপণাস্ত্র) পাল্লা আগের ভার্সনগুলোর থেকে বেশি।
মিয়ানমারে উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনি ধসের ঘটনা ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউরোপে ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় করোনার সংক্রমন 'উল্লেখযোগ্য হারে' বেড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ। সুরক্ষার জন্য ব্যাপকভাবে বুস্টার ডোজ প্রদানের পরামর্শ দিয়েছেন তিনি
যুক্তরাষ্ট্রকে উস্কানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার জন্য ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মঙ্গলবার মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক জিহাদি যোদ্ধা নিহত হয়েছে। গত সপ্তাহে দেশটির সামরিক বাহিনী এ হামলা চালায়। মঙ্গলবার নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছে।
মাত্র ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মালয়েশিয়াতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। পাহাড় জঙ্গল ঘেরা এ দেশটিতে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিদেশিদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিন ফিরিয়ে আনছে থাইল্যান্ড। মূলত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলাতেই নতুন এই কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে দেশটি।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা পুর নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ৭২ শতাংশের বেশি ভোট পড়েছে মমতা ব্যানার্জীর দলটির ঝুড়িতে।
তুরস্কের মুদ্রা লিরার দাম সমানে কমছে। আর এরদোয়ানের দাবি, তিনি ইসলাম মেনে সুদের হার কম রেখেছেন।সোমবারও লিরার দাম পড়ে যায়।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলির অব্যাহত হত্যাকাণ্ড ও ধরপাকড়ের প্রতিবাদ এবং ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লাহোরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে তার সাথে আধা ঘণ্টা সময় কাটানো তার স্টাফদের একজনের সোমবার সকালে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার পর প্রেসিডেন্টের এ পরীক্ষা করা হয়। হোয়াইট হাউস একথা জানিয়েছে
নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা নেয়া সত্ত্বেও বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর ৪৮ জন যাত্রী কোভিডে সংক্রমিত হয়েছেন। তবে তাদের মধ্যে কেউ ওমিক্রনে সংক্রমিত হয়েছেন কি না তা এখনো জানা যায়নি।
মাদাগাস্কারের উত্তরপূর্ব উপকূলে সোমবার একটি নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ জন নিখোঁজ রয়েছে। নৌবাহিনী কর্তৃপক্ষ একথা জানায়
ফিলিপাইনে সুপার টাইফুন রাই’য়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ জনে। শক্তিশালী ওই টাইফুনে আরও পাঁচ শতাধিক আহত হয়েছেন।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে রাজধানী সানার একটি বিমান বন্দরে হামলা চালিয়েছে। জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্তঃসীমান্ত বিমান হামলা চালানোর কাজে বিমানবন্দরটিকে ব্যবহার করা হত।