কলকাতায় পুর নির্বাচন ঘিরে অশান্তি, বোমাবাজি, এজেন্টদের মারধরের ঘটনা ঘটলো। তাছাড়া বুথ দখল, ছাপ্পাভোটের অভিযোগও উঠেছে।
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
- রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
- * * * *
- ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
- * * * *
- মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
- * * * *
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
বিশ্ব
রাশিয়া আনুষ্ঠানিকভাবে ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে গেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে এই চুক্তি সই হয় এবং ২০০২ সালে তা কার্যকর হয়।
অস্ট্রেলিয়ার ব্রিসবন শহরের কাছে পানিতে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। রবিবার পুলিশ এ কথা জানায়।
ফিলিপাইনে এই বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনে অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে। রবিবার সরকারী হিসাবে এ কথা বলা হয়। কর্তৃপক্ষ বিধ্বস্ত দ্বীপগুলোতে পানি ও খাদ্য পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।
মুসলিম দেশগুলোর জোট ওআইসির সম্মেলনে আফগানিস্তানের মানবিক সংকট ইস্যুকে প্রাধান্য দেয়া হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা করছেন।
স্বাধীনতা অর্জনের পাঁচ বছর পর থেকেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিদেশে কর্মী পাঠাতে শুরু করে৷ এই ৪৫ বছরেও অভিবাসন প্রক্রিয়া নিরাপদ হয়নি৷ নানা আইন-কানুন হলেও বিদেশে পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন মানুষ৷
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় আজ রবিবার ভোরে এই অগ্ন্যুৎপাতে ধোঁয়ার কুণ্ডলী ২ কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায়।
পাকিস্তানের জন্য ১৯৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা পরিষদ। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়ন ও জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে ভোক্তাদের সেবার মান বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে।
বিশ্বজুড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। যুক্তরাজ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার মানুষ। এছাড়া দেশটিতে শনিবার (১৮ ডিসেম্বর) নতুন করে ৯০ হাজার ৪১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
পাকিস্তানের করাচিতে একটি ব্যাংক ভবনে বিস্ফোরণে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আহতদের কয়েকজনের অবস্থাও গুরুতর৷ ভবনটির নিচে থাকা ময়লার ড্রেনের গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের৷
মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৭ ডিসেম্বর দেশটির স্থানীয় সময় গভীর রাতে সুবাং জায়ার কাছে এলিট হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।
ভারতে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৭ হাজার ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ৩ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ১৯৪ জনে দাঁড়ালো। শনিবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়
ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নাগাল্যান্ড রাজ্যে ১৪ জন তরুণের মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কিছুদিন। কিন্তু নাগাল্যান্ডে উত্তাপ কমার কোনো লক্ষণ নেই। উল্টা তা বেড়েই চলেছে।
চ্যানেলে আটকা পড়া যুক্তরাজ্য অভিমুখী ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স। দেশটির বিভিন্ন নৌযানের সাহায্যে তাদের উদ্ধার করা হয়। অস্থায়ীভাবে তৈরি নৌযানে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে
চলতি বছরের ‘সবচেয়ে শক্তিশালী’ টাইফুন রাইয়ের আঘাতে ফিলিপাইন লণ্ডভণ্ড হয়ে গেছে। এত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শুক্রবার জানিয়েছে।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুুল আজিজের শারীরিক অসুস্থতার পর দেশ চালানোর গুরুদায়িত্ব পালন করছেন তাঁর পুত্র যুবরাজ মুহাম্মদ বিন সালমান।