ভারত শাসিত কাশ্মির অঞ্চলের শ্রীনগরে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কাশ্মিরে ভারতীয় পুলিশ সদস্যদের নিয়ে যাওয়া একটি বাসের ওপর সন্দেহভাজন স্বাধীনতাকামীরা ভয়াবহ হামলা চালিয়েছে।
- ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
- * * * *
- মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
- * * * *
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
- হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন করে রাখা নিয়ে সাইবার সতর্কতা
- * * * *
- শেয়ারবাজারে দারুণ শুরুর পরদিনই ধাক্কা, অ্যানথ্রপিকের শেয়ার নিয়ে সতর্কবার্তা
- * * * *
বিশ্ব
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা বলছেন বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সত্যি নয়।দূতাবাসের একজন মুখপাত্র বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশী শিক্ষার্থী ও স্কলারদের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কর্মসূচি চলমান আছে এবং এবিষয়ে নতুন কোন সিদ্ধান্ত আসেনি।
টর্নেডোর তাণ্ডবের পর যুক্তরাষ্ট্র এখনো স্বাভাবিক হয়নি। পাঁচ রাজ্য তছনছ করে দেয়া ভয়ঙ্কর টর্নেডোর ফলে এক শ’র বেশি মানুষ মারা গেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকি। সেখানকার গভর্নর জানিয়েছেন, এখনো অনেকে নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্তীর্ণ এলাকায় পানি ও বিদ্যুৎ নেই।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের এ খবর দিয়েছে।
পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার এক ভূমিকম্প আঘাত করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
রাশিয়ার একটি বেসরকারি সেনা কনট্রাক্টর প্রতিষ্ঠান এবং তার সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
করোনার ওমিক্রন ধরনের সংক্রমণে প্রথম মৃত্যু দেখল যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য জুড়ে ব্যাপক ধ্বংসলীলা চালানো প্রলয়ংকরী টর্নেডোতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।কেনটাকির গভর্নর অ্যাণ্ডি বেশিয়ার বলছেন, এ রাজ্যের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে মারাত্মক টর্নেডো এবং এ পর্যন্ত ৮০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে কমপক্ষে পাঁচ তালেবান সদস্য নিহত হয়েছেন। রোববার এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে কাবুল থেকে প্রকাশিত তোলো নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।
লেবাননে ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে বন্দুকধারীদের গুলিবর্ষণে চার হামাস নেতা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে ওই ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রবিবার একটি জানাজার সময় বন্দুকধারীরা ওই হামলা করে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে সাধারণত কথা বলেন না । তবে এবার 'রাশিয়া: নিউ হিস্টরি' নামের এক ডকুমেন্টারিতে নিজের কথা বলেছেন তিনি।
করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরেও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে সিএনএন এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তিনি এ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ ও দেশটির কার্যত শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দেখা করবেন। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের শুরুর দিকে এটি স্বাধীনতার প্রতীক হিসেবে সমাদৃত হয়েছিল, কিন্তু এখন এটি আজকের গণতন্ত্রের জন্য হুমকির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে।’
যুক্তরাজ্যে শনিবার আরও ৬৩৩ জনের করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে। সবমিলিয়ে শনিবার দেশটিতে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ছিল ৫৮ হাজার। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৯৮ জনে।
অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিশ্ব পরাশক্তিদের মধ্যকার ‘শীতল যুদ্ধ’ থেকে নিজের দেশকে বাঁচাতে নতুন ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।