বিশ্ব

আমিরাতে সপ্তাহে সাড়ে ৪ দিন অফিস!

আমিরাতে সপ্তাহে সাড়ে ৪ দিন অফিস!

সপ্তাহে পাঁচ দিনও নয়, এ বার সাড়ে চার দিন কাজ করলেই হবে। সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম আনতে চলেছে সংযুক্ত আরব আমিরাত। গোটা বিশ্বে যেখানে সরকারি কর্মীদের সপ্তাহে পাঁচ দিন করতে হয়, এ বার তার ঠিক উল্টা পথে হেঁটেই কর্মীদের স্বার্থে কাজের সময় কমানোর সিদ্ধান্ত নিলো আমিরাত। এই নজির বিশ্বে প্রথম।

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।মঙ্গলবার বিস্ফোরকভর্তি এক মোটরসাইকেলে করে শহরের আল-সামুদ চৌরাস্তায় আল-জুমহরি হাসপাতালের বিপরীতে এই হামলা চালানো হয় বলে ইরাকি সরকারি কর্তৃপক্ষের সূত্রে জানা যায়।

যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টারের দায়িত্ব পালনের পর ট্রেজারির শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।এক টুইট বার্তায় শ্যাডো চ্যান্সেলর রাচেল রিভস এমপির দলে নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য মুখিয়ে আছেন বলে জানান তিনি।

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বহু রোহিঙ্গা শরণার্থী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলার ক্ষতিপূরণের এক মামলা দায়ের করেছে।তাদের অভিযোগ, ফেসবুক রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল, যার ফলাফল হিসেবে মিয়ানমারে সেনা অভিযানে ১০ হাজারের মত রোহিঙ্গা মুসলমানের প্রাণহানি হয়, আর দেশত্যাগ করতে বাধ্য হয় আরও কয়েক লক্ষ মানুষ।

দুই বছর কমলো সুচি'র জেল

দুই বছর কমলো সুচি'র জেল

প্রথমে চার বছরের জেলের নির্দেশ দিয়েছিল সেনা আদালত। পরে সুচির শাস্তি দুই বছর কমিয়েছে আদালত।

সিরিয়ার সমুদ্রবন্দরে ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার সমুদ্রবন্দরে ইসরাইলের বিমান হামলা

ইসরাইল সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর এলাকার ওপর হামলা চালিয়েছে। তবে হামলা প্রতিহত করতে সিরিয়ার সামরিক বাহিনী প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়।

ভারতকে এস-৪০০ সরবরাহ শুরু করেছে রাশিয়া : শ্রিংলা

ভারতকে এস-৪০০ সরবরাহ শুরু করেছে রাশিয়া : শ্রিংলা

আমেরিকার বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে বলে খবর দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি ত্যাগ করার পর শ্রিংলা এ তথ্য জানান।

ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, এফআইআর দায়ের নাগাল্যান্ড পুলিশের

ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, এফআইআর দায়ের নাগাল্যান্ড পুলিশের

ভারতীয় সেনাবাহিনীর ২১ নম্বর প্যারা স্পেশাল ফোর্সের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত গণহত্যার অভিযোগ’ এনে এফআইআর দায়ের করেছে নাগাল্যান্ড পুলিশ। তার জেরে নতুন করে নাগাল্যান্ডসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতে আফস্পা প্রত্যাহারের দাবি জোরদার হলো।

আগ্নেয়াস্ত্র হাতে পারিবারিক ছবি, সমালোচনার মুখে মার্কিন কংগ্রেসম্যান

আগ্নেয়াস্ত্র হাতে পারিবারিক ছবি, সমালোচনার মুখে মার্কিন কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হাতে পারিবারিক ছবি তোলার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এক মার্কিন কংগ্রেসম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে বিভিন্ন সময় বন্দুক হামলায় নিহতদের স্বজনেরা এই ছবির প্রকাশে ওই কংগ্রেসম্যানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

আশঙ্কা ছিল জওয়াদ আছড়ে পড়বে ভারতের কলকাতা বা তার আশপাশে। কিন্তু জওয়াদ ক্রমশ শক্তিক্ষয় করেছে। ফলে ঘূর্ণিঝড়ের হাত থেকে বেঁচেছে কলকাতা ও পশ্চিমবঙ্গ। কিন্তু জওয়াদের প্রভাবে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া বইছে।

ভারতে ওমিক্রনের দাপট, নতুন আক্রান্ত ৮৩০৬

ভারতে ওমিক্রনের দাপট, নতুন আক্রান্ত ৮৩০৬

ভারতে দাপট দেখাচ্ছে করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৮৩৪ জন। কমছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে তা এক লাখের নিচে, গত ৫৫২ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

ব্রাসেলসে কোভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ, সংঘর্ষ

ব্রাসেলসে কোভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ, সংঘর্ষ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কোভিড আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। রোববার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ছোঁড়ে। এ সময়ে উভয়পক্ষে সংঘর্ষ  হয়।

সু চির ৪ বছরের কারাদণ্ড

সু চির ৪ বছরের কারাদণ্ড

মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ওমিক্রন আতঙ্কের মাঝেই ভারতে আসছেন পুতিন

ওমিক্রন আতঙ্কের মাঝেই ভারতে আসছেন পুতিন

ওমিক্রন আতঙ্কের মাঝেও আজ অর্থাৎ সোমবার ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করতে ভারত-রাশিয়া সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আলোচনায় বসবেন তিনি। পাশাপাশি, টু প্লাস টু বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে দিল্লির পালম বিমানবন্দরে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।