যুক্তরাষ্ট্রে ওমিক্রন সংক্রমণের আরো ঘটনা ধরা পড়ল। নিউ ইয়র্কে নতুন করে তিনজনের শরীরে ভেরিয়েন্টটি মিলেছে। নিউ জার্সি, জর্জিয়া, পেনসিলভ্যানিয়া, মেরিল্যান্ড... এক এক করে বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে ওমিক্রন সংক্রমণ। আর ক্রমেই স্পষ্ট হচ্ছে করোনার ওমিক্রন ভেরিয়েন্টের অতি-সংক্রমণ ক্ষমতা।
- মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি
- * * * *
- ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল
- * * * *
- চাকরি থেকে সম্ভাব্য ছাঁটাই মোকাবিলায় রেডিট ব্যবহারকারীর পরামর্শ
- * * * *
- কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়াতে দৈনিক যেসব খাবার খাবেন
- * * * *
- আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম
- * * * *
বিশ্ব
বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। আতঙ্ক বাড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। ব্রিটেনে নতুন করে ৮৬ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে শনিবার শুরু হওয়া অগ্ন্যুৎপাতে লুমাজাং প্রদেশের অন্তত ১১টি গ্রাম ছাইয়ের নিচে সম্পূর্ণ চাপা পড়েছে।
ইন্দোনেশিয়র জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে শনিবার শুরু হওয়া অগ্ন্যুৎপাতে এখনও পর্যন্ত অন্তত ১৩জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে দেশটির আপদকালীন কর্তৃপক্ষ জানিয়েছে।
ফিলিপাইনে করোনায় মারা গেছে আরো ১৫৬ জন। এ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৮৬ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে রবিবার এ কথা জানা গেছে।
এরই মধ্যে তার উচ্চাকাঙ্ক্ষার রেশ ছড়িয়ে দিয়েছেন মহাকাশে। এবার কি ভারতেও নিজের আধিপত্য বিস্তার করতে চাইছেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক? ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু করতে চায় তার সংস্থা ‘স্টারলিঙ্ক’। আর এর ফলে ফের সামনাসামনি তার সাথে টক্কর শুরু হতে চলেছে ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির।
এবার ভারতের দিল্লিতে ধরা পড়ল ওমিক্রন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন,আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে ফিরেছিলেন। নমুনা পরীক্ষা করার পর জানা যায়, ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত। তাঁকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে রোববার ভোরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা এ কথা জানান।
মালয়েশিয়ায় শনিবার নতুন করে চার হাজার ৮৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৫৪ হাজার ৪৭৪ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১২ জন গ্রামবাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা 'ভুল করে' এই হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন। ইউক্রেন নিয়ে উত্তেজনার প্রেক্ষিতে তারা বৈঠকটি করতে যাচ্ছেন।
তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার দক্ষিণ তুরস্কের এক জনসভায় এরদোগানোর ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ও এক গোয়েন্দা নথির বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেন আক্রমণে বিপুলসহ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
কেনিয়ায় মধ্যাঞ্চলীয় এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানা গেছে।
মহামারী করোনাভাইরাসের নতুন ধরণ ‘ওমিক্রন’ আতঙ্কে নিজের স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেছেন ভারতের এক চিকিৎসক। এরপর নিজের ভাইকে হোয়াটসঅ্যাপে বার্তাও পাঠিয়েছেন তিনি। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এটি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।সংস্থাটির শীর্ষ বিজ্ঞানী সৌম্য সোয়ামীনাথন শুক্রবার এক সম্মেলনে বলেছেন, এখনকার পরিস্থিতি এক বছর আগের চেয়ে একেবারেই ভিন্ন।