শনিবার মধ্যরাতে হ্যাক করা হলো ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। এর পরে সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘দেশে বৈধতা পাচ্ছে বিট কয়েন। সরকার ৫০০ বিট কয়েন কিনেছে।
- ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
- * * * *
- মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
- * * * *
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
- হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন করে রাখা নিয়ে সাইবার সতর্কতা
- * * * *
- শেয়ারবাজারে দারুণ শুরুর পরদিনই ধাক্কা, অ্যানথ্রপিকের শেয়ার নিয়ে সতর্কবার্তা
- * * * *
বিশ্ব
যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জন ছাড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে কেনটাকিসহ কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছে।
ভারতের মহারাষ্ট্রে ওমিক্রনের হানায় ত্রস্ত প্রশাসন। দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিদেশ ফেরত যাত্রীরাই শরীরে বয়ে নিয়ে এসেছে মারণ ভাইরাসের নয়া প্রজাতি। আর তাতেই ঘুম ছুটেছে প্রশাসনের।ভ্যারিয়েন্টের সংক্রমণে লাগাম পড়াতে মুম্বইজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে পুলিশের তরফে।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রইসি বলেছেন, অস্ট্রিয়ার ভিয়েনায় বিশ্বশক্তির সাথে চলমান পরমাণু আলোচনাকে ইরান গুরুত্বের সাথেই নিয়েছে।শনিবার ইরানের প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে । গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেছেন, শুক্রবার দিনশেষে তার রাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৫০ জন মারা গেছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মেফিল্ড শহরসহ গ্রেভস কাউন্টিতে। এর ফলে ওই এলাকায় পান করার পানির সঙ্কট দেখা দিয়েছে।
ভারতশাসিত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় অন্তত দুই ভারতীয় পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় উত্তর কাশ্মিরের বন্দিপুরা জেলায় এ ঘটনা ঘটে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে জাতিগত রুশ নাগরিকদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে তা অবশ্যই গণহত্যার মতোই ঘটনা। ইউক্রেইন ইস্যু নিয়ে যখন রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা চলছে তখন প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন।
আফগানিস্তানের জনগণের প্রতি বিশ্বের ২১টি মুসলিম দেশের আলেমরা যে সমর্থন ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছে তালবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তবর্তী সরকার।
যুক্তরাজ্যে জানুয়ারির পর শুক্রবার করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে। সিনিয়র একজন মন্ত্রী এ কথা জানান।
করোনার নতুন ধরনের সংক্রমণ ধীর করতে দেশটির সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে শুক্রবার সংঘর্ষ চলাকালে ইসরাইলি সেনাদের হামলায় এক ফিলিস্তিনী নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানকে প্রতিহত করল রাশিয়া। শুক্রবার আমেরিকার পি-৮এ মডেলের বিমানটি প্রতিহত করে রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান।
অভিবাসনপ্রত্যাশীদের নিজের দেশে ফিরতে উৎসাহিত করতে এক হাজার ইউরো নগদ অর্থ দেবে লিথুয়ানিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
ভারতের ১১৭টি ‘লুপ্তপ্রায়’ ভাষার তালিকা প্রকাশ করা হয়েছে। দেশটির কেন্ত্রীর সরকারের তরফে এই তালিকা সাটানো হয়েছে। এই ভাষাগুলোর প্রত্যেকটিতে কথা বলা মানুষের সংখ্যা ১০ হাজারেরও কম।
বুরকিনা ফাসো ও প্রতিবেশী দেশ নাইজারের সামরিক বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সীমান্তে জিহাদিদের বিরুদ্ধে তাদের যৌথ সামরিক অভিযানে প্রায় একশ’ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে যে সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছে তা থেকে সরে না গেলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে বলে আমেরিকা ও ইসরাইল যে হুমকি দিয়েছে বিশেষজ্ঞরা তাকে নিতান্তই তর্জন-গর্জন বলে উল্লেখ করেছেন।
ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে আলোচনা ব্যর্থ হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টাফদের ‘অতিরিক্ত পদক্ষেপের’ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ভিয়েনায় এ আলোচনা শুরু হয়েছে।