বিশ্ব

মিয়ানমারের উত্তরাঞ্চলে ব্যাপক সৈন্য সমাবেশ, গণহত্যার আশঙ্কা জাতিসঙ্ঘের

মিয়ানমারের উত্তরাঞ্চলে ব্যাপক সৈন্য সমাবেশ, গণহত্যার আশঙ্কা জাতিসঙ্ঘের

জাতিসঙ্ঘ শুক্রবার বলেছে, মিয়ানমার দেশটির উত্তরাঞ্চলে হাজার হাজার সেনা সমাবেশের রিপোর্টে তারা দেশটিতে আরো বড় ধরনের মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা করছে। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকেই সেখানে বিশৃংঙ্খল অবস্থা বিরাজ করছে।

নাইজারে হামলায় ১১ নিরাপত্তা কর্মী নিহত

নাইজারে হামলায় ১১ নিরাপত্তা কর্মী নিহত

বুরকিনা ফাসোর সাথে নাইজারের সীমান্তের কাছে বুধবার আঞ্চলিক প্রধানের এক মটর শোভাযাত্রা লক্ষ্য করে চালানো অতর্কিত হামলায় দেশটির ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।

গোয়া ‘জয়’ করতে যাচ্ছেন মমতা

গোয়া ‘জয়’ করতে যাচ্ছেন মমতা

বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে গোয়া সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুটি টুইটবার্তায় এমন ঘোষণা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

ভারতে ফের  বাড়ল মৃত্যু

ভারতে ফের বাড়ল মৃত্যু

ভারতে তৃতীয় ঢেউকে রুখে দিতে লাগাতার করোনা টেস্ট এবং টিকাকরণে জোর দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুক্রবার দেশবাসীকে কোভিডবিধি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান যেন নতুন করে উদ্বেগ বাড়াল। অ্যাকটিভ কেস কমলেও লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা।

নেপালে ভূমিধস ও বন্যায় মৃত্যু ১০০ ছাড়িয়েছে

নেপালে ভূমিধস ও বন্যায় মৃত্যু ১০০ ছাড়িয়েছে

নেপালের বিভিন্ন অংশে টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে, শুক্রবার হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ। কারণ, বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছে যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি।

মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়েদার শীর্ষ নেতা

মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়েদার শীর্ষ নেতা

মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পরই এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিগসবি প্রতিশোধ হিসাবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা এখনোও স্পষ্ট করেননি।

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় অগ্নিকান্ডে ১৫ জন নিহত

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় অগ্নিকান্ডে ১৫ জন নিহত

রাশিয়ার মস্কোর দক্ষিণ পূর্বে একটি শিল্প বিস্ফোরক কারখানায় অগ্নিকান্ডে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। এ ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ

জলবায়ু সম্মেলনের ব্যর্থতার আশঙ্কা, উদ্বিগ্ন গুতেরেস

জলবায়ু সম্মেলনের ব্যর্থতার আশঙ্কা, উদ্বিগ্ন গুতেরেস

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, বর্তমান জলবায়ু পরিস্থিতি ‘বিপর্যয়ের দিকে একমুখী পথে এগিয়ে যাচ্ছে’ এবং এ অবস্থায় তিনি গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কোপ২৬ সম্মেলনের ‘ব্যর্থতা এড়ানোর’ প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

সিরিয়ায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের একটি বনভূমি পুড়ছে আগুনে। ২০২০ সালের ৯ অক্টোবর মধ্যপ্রাচ্যের এই দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এই ছবি প্রকাশ করে

আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দিতে পুতিনের আহ্বান

আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দিতে পুতিনের আহ্বান

বিভিন্ন পশ্চিমা দেশগুলোকে আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দেয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এমন আহ্বানের মাধ্যমে তালেবানের অন্যতম মূল দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন

যুক্তরাজ্যে করোনা আবার ভয়ংকরভাবে বাড়ছে

যুক্তরাজ্যে করোনা আবার ভয়ংকরভাবে বাড়ছে

যুক্তরাজ্যে আবার হু হু করে বাড়ছে করোনা। প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, আর কিছুদিনের মধ্যেই দিনে এক লাখ করে মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন।

আবার করোনা ভাইরাসের কবলে ইউরোপ

আবার করোনা ভাইরাসের কবলে ইউরোপ

শীতের আগেই ব্রিটেন, রাশিয়া, রুমেনিয়া ও তুরস্কের মতো দেশে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলায় দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী শুধু ইউরোপেই এমন পরিস্থিতি দেখা যাচ্ছে৷

১০ আঞ্চলিক শক্তির সমর্থন পেয়েছে তালেবান

১০ আঞ্চলিক শক্তির সমর্থন পেয়েছে তালেবান

আফগানিস্তানের নতুন তালেবান শাসকেরা ১০ আঞ্চলিক শক্তির কাছ থেকে সমর্থন পেয়েছে। মস্কোতে অনুষ্ঠিত আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় ও মানবিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সহায়তার জন্য জাতিসঙ্ঘ দাতা সম্মেলনে তারা তালেবানকে সমর্থন করবে।

বোমা বিস্ফোরণে পাকিস্তানের ৫ সামরিক সৈন্য নিহত

বোমা বিস্ফোরণে পাকিস্তানের ৫ সামরিক সৈন্য নিহত

পৃথক বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে  ৫ সামরিক সৈন্য নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা হামলার বিচার দাবি করেছেন।

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে 'অচেনা' ড্রোনের হামলা

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে 'অচেনা' ড্রোনের হামলা

সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অজ্ঞাত-পরিচয় কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। গতকাল (বুধবার) দিন শেষে বিভিন্ন গণমাধ্যম হামলার খবর প্রচার করেছে।

টিকার সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে মামলা

টিকার সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে মামলা

ভারতে করোনা টিকার সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি? কেন্দ্রকে নোটিস পাঠাল কেরালা হাইকোর্ট।সম্প্রতি কেরালা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন জনৈক পিটার মায়ালিপরমপিল। তাঁর প্রশ্ন ছিল, কেন করোনার সার্টিফিকেটে নরেন্দ্র মোদীর ছবি থাকবে?