ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইরানের সিসমোলোজিক্যাল সেন্টার।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
বন্যা বিধ্বস্ত ভারতের কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। এখনো নিখোঁজ বহু। কেরালাবাসীকে উদ্ধারের কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সেনাও।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, বর্ণবাদ, ইসলামোফোবিয়া, বিদেশীদের প্রতি আতঙ্ক ও বৈষম্য এখনো ইউরোপে বড় সমস্যা হিসেবে রয়ে গিয়েছে।
এডেন সাগরে ইরানের একটি তেল ট্যাংকার জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের সঙ্গে ইরানের নৌসেনাদের তুমুল সংঘর্ষ হয়।শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রে সজ্জিত পাঁচটি স্পিডবোটে করে তেল ট্যাংকারটিতে এই হামলা চালায়।
আসন্ন আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা প্রধানের নাম বাদ দেয়া হবে। গ্রুপটি শনিবার বলেছে, রক্তাক্ত সংঘাত বন্ধে সামরিক সরকারের পরিকল্পনার ব্যর্থতায় উদ্বেগ জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
মালয়েশিয়া থেকে যাওয়া একটি মালবাহী কন্টেইনার থেকে সাড়ে চারশ’ কেজি হেরোইন জব্দ করেছে অস্ট্রেলীয় পুলিশ। তারা বলছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই জব্দ হওয়া হেরোইনের সবচেয়ে বড় চালান। এর আনুমানিক দাম ধরা হচ্ছে ১৪ কোটি অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯০ কোটি টাকা।
করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার ১৮ মাস পর সৌদি আরবে শিথিল হচ্ছে করোনায় সতর্কতামূলক ব্যবস্থাপনা। একইসাথে পুরোদমে চালু করা হচ্ছে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী।
তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী বলেছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন কিনতে ভীষণ আগ্রহী হয়ে উঠেছে। শুক্রবার তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী এক বিবৃতিতে এসব কথা বলেন বলে জানিয়েছে ইয়েনি শাফাক।
ভারতে অক্টোবরেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এমনটাই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। উৎসবে মানুষের ভিড়ও বাড়িয়েছে উদ্বেগ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে অন্য কথা। যত দিন যাচ্ছে করোনা মোকাবেলায় ততই শক্তিশালী হচ্ছে দেশ। বাড়ছে সুস্থতার হার। আর স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে। মার্কিন ডেস্ট্রয়ারটি জাপান সাগরে রুশ পানিসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
করোনা মহামারির কারণে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে প্রবেশে ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল জো বাইডেন সরকার। অবশেষে পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
নিজের নির্বাচনী এলাকায় গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুক্তরাজ্যের এমপি স্যার ডেভিড অ্যামেস মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, বিল ক্লিনটন ক্যালিফোর্নিয়ার ইউসি আয়ারভিন মেডিকেল সেন্টারে মঙ্গলবার ভর্তি হয়েছেন।
লেবাননের রাজধানী বৈরুতে দেশটির রাজনৈতিক দল হিজবুল্লাহ ও আমালের এক বিক্ষোভ মিছিলে গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে।