বেলারুশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী পোল্যান্ডে প্রবেশ করছে। এই অভিযোগ তুলে বেলারুশ সীমান্তে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত পোল্যান্ডের।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
ভারত ও নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১শ’র বেশী লোকের মৃত্যু হয়েছে। আরো অনেক নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।
মহানবী মুহাম্মাদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলিমবিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক টুইট বার্তায় তিনি বিশ্ববাসীর জন্য কল্যাণ কামনা করে শুভেচ্ছা জানান। গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় অনুসারে তুরস্ক ১২ রবিউল আউয়াল মহানবী (সা.)-এর জন্মদিন হিসেবে উদযাপন করেছে ।
সিরিয়ায় একটি বাসে বোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলার ঘটনা ঘটেছে। খবর আলজাজিরা
ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টি হচ্ছে। দার্জিলিংয়ে ধস। জলপাইগুড়িতে বন্যা। রাস্তার উপর তিস্তার জল।দুইদিনে শুধু দার্জিলিং পাহাড়েই বৃষ্টি হয়েছে ৪০০ মিলিমিটার। সোমবার থেকে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত সড়ক যোগাযোগ।
আমেরিকা, জার্মানিসহ ১০টি দেশের রাষ্ট্রদূত নাগরিক সমাজের নেতা ওসমান কাভালার মুক্তির দাবি করেছিলেন। তারপর ওই রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে তুরস্ক।
ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা সরকার উচ্ছেদের পর থেকে বিভিন্ন সংঘর্ষে ১০ হাজার শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। ভয়েস অব আমেরিকা'র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতের উত্তরখণ্ড রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৪ জনের প্রাণহানী হয়েছে। বন্যার কারণে ভূমিধসে তাদের মৃত্যু হয়। রাজ্যটির বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার এনডিটিভি এ খবর জানায়।
ন্যাটো মিশন স্থগিত করেছে রাশিয়া৷ পাশাপাশি ক্রেমলিন মস্কোতে ন্যাটোর লিয়াজোঁ কার্যালয়ও বন্ধ করে দিচ্ছে৷ সামরিক জোটটিতে থাকা রাশিয়ার আট সদস্যকে ন্যাটো বহিষ্কার করার পর এই ঘোষণা দিল ক্রেমলিন৷
জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার ভবিষ্যৎ সংবিধান রচনায় দেশটির বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত সিরিয়ান কন্সটিটিউশনাল কমিটির বৈঠক শুরু হয়েছে।
উৎসবের মরশুম কাটতে না কাটতেই দেশে করোনা সংক্রমণ আরও নিম্নমুখী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মহামারীতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৮। প্রাণ হারিয়েছেন ১৬৪ জন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে সাক্ষাৎ করবেন আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সোমবার একজন আফগান কর্মকর্তা এমন সংবাদ প্রকাশ করেছে।
মিয়ানমারের সামরিক সরকার দেশটির কারাগার থেকে কয়েক শত জান্তাবিরোধী রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। সোমবার রাতে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়।
ট্রাম্পের পর বাইডেন প্রশাসনেও তিনি এই দায়িত্ব পালন করে এসেছেন। টমাস ওয়েস্ট এবার এই দায়িত্ব পালন করবেন। খালিলজাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ট্রাম্পের আমলে তালেবানের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারেননি।
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী পাঁচ শক্তিকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, 'পৃথিবী পাঁচ শক্তির চেয়ে বড়। মানবতার ভাগ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী অল্প কিছু দেশের মর্জির ওপর রাখা উচিত নয়।'
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোকোটো রাজ্যের গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।