বিশ্ব

পাকিস্তানের বিরুদ্ধে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি অমিত শাহের

পাকিস্তানের বিরুদ্ধে ফের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি অমিত শাহের

সাধারণ কাশ্মিরিদের ওপর আক্রমণ ও সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ তুলে তা বন্ধ না করলে ফের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য পাকিস্তানকে তৈরি থাকতে বলেছেন বিজেপি প্রধান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাইওয়ানে ভবনে আগুন, ৪৬ জনের প্রাণহানি

তাইওয়ানে ভবনে আগুন, ৪৬ জনের প্রাণহানি

তাইওয়ানের একটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ৪৬ জনের মৃত্যু ও আরো অনেকে আহত হয়েছে।
স্থানীয় সময় রাত প্রায় ৩টার দিকে ওই আগুনের সূত্রপাত ঘটে। ভবনটি ১৩ তলার। এটি বাণিজ্যিক ও আবাসিককাজে ব্যবহৃত হতো।

নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলা, মৃত পাঁচ

নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলা, মৃত পাঁচ

নরওয়ের কঙ্গসবার্গের ঘটনা। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতরা ভর্তি হাসপাতালে।দক্ষিণ-পূর্ব নরওয়ের শহর কঙ্গসবার্গ। বুধবার সন্ধে সাড়ে ছয়টা নাগাদ সেখানে আচমকাই তীর-ধনুক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।

সিরিয়ায় ইসরাইলী বিমান হামলায় ৪ জন নিহত

সিরিয়ায় ইসরাইলী বিমান হামলায় ৪ জন নিহত

সিরিয়ার মধ্যাঞ্চলে বুধবার ইসরাইলী বিমান হামলায় একজন সিরীয় সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছে। 
ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এ খবর জানায়।

মস্কোয় তালেবানের মুখোমুখি হচ্ছে দিল্লি!

মস্কোয় তালেবানের মুখোমুখি হচ্ছে দিল্লি!

তালেবান নেতৃত্বের সাথে মুখোমুখি হতে পারে ভারত। রাশিয়ার নেতৃত্বাধীন কাবুল-সংক্রান্ত আলোচনার এই মঞ্চটিতে ভারত ছাড়াও রয়েছে, আমেরিকা, চীন, পাকিস্তান, ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ। মস্কোয় ২০ তারিখের ওই বৈঠকে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ গেছে ভারতের পররাষ্ট্র দফতরে।

মিয়ানমারের সাগাইং অঞ্চলে সংঘাত, ৩০ সেনা নিহত

মিয়ানমারের সাগাইং অঞ্চলে সংঘাত, ৩০ সেনা নিহত

মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাতের কারণে দেশটির সাগাইং অঞ্চলে ৩০ সেনা নিহত হয়েছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

যুক্তরাষ্ট্রে ডাকঘর অফিসে বন্দুক হামলায় ২ জন নিহত

যুক্তরাষ্ট্রে ডাকঘর অফিসে বন্দুক হামলায় ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মঙ্গলবার ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তাঁর দুই সহকর্মী নিহত হয়েছে।কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।তারা বলছে, মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার এনেক্স কার্যালয়ে সন্দেহভাজন বন্দুকধারী এ হামলা চালায়। এতে সেখানকার দুই কর্মী নিহত হয়। পরে নিজের ছোঁড়া গুলিতে মারা গেছে ওই হামলাকারী।

ভারতে আক্রান্ত ছাড়াল ৩ কোটি ৪০ লাখ

ভারতে আক্রান্ত ছাড়াল ৩ কোটি ৪০ লাখ

প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল, উৎসবের মৌসুম এলে ভারতে ফের নতুন করে বাড়তে পারে করোনা সংক্রমণ। সেই মতো আগেভাগে কেন্দ্রের তরফে সতর্কও করা হয়। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কেন্দ্র সরকার যে আশঙ্কা করছিল তা বাস্তব রূপ নেয়নি।

টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস প্রতিরোধী টিকার পুরো ডোজ গ্রহণকারীদের জন্য মেক্সিকো ও কানাডা সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে গত বছরের মার্চে সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছিল দেশটি। চলতি বছরের নভেম্বর থেকে টিকা গ্রহণকারীরা সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন।

জার্মানিতে মসজিদে মাইকে আযান প্রচারের অনুমতি

জার্মানিতে মসজিদে মাইকে আযান প্রচারের অনুমতি

প্রতি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের আযান মসজিদের মাইকে প্রচারের অনুমতি দিয়েছে জার্মানির কোলন শহর কর্তৃপক্ষ৷ এক্ষেত্রে অবশ্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে৷

'অপরাজেয় সামরিক বাহিনী' গড়ে তোলার অঙ্গীকার কিম জং-আনের

'অপরাজেয় সামরিক বাহিনী' গড়ে তোলার অঙ্গীকার কিম জং-আনের

উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন এক "অপরাজেয় সামরিক বাহিনী" গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। বলেছেন যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন নীতির কারণেই এই বাহিনী গড়ে তোলা হবে।

ফিলিপাইনে ঝড়ে ৯ জনের মৃত্যু,নিখোঁজ ১১

ফিলিপাইনে ঝড়ে ৯ জনের মৃত্যু,নিখোঁজ ১১

ফিলিপাইনে প্রবল বৃষ্টি, ঝড় ও ভুমিধসের ঘটনায় অন্তত নয় জন মারা গেছে এবং আরো ১১ জন নিখোঁজ রয়েছে।ফিলিপাইন জুড়ে প্রবল বৃষ্টিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং ভূমিধস শুরু  হয়েছে।কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।

ভারতে সাড়ে সাত মাসে সর্বনিম্ন করোনা সংক্রমণ

ভারতে সাড়ে সাত মাসে সর্বনিম্ন করোনা সংক্রমণ

ভারতের কোভিড গ্রাফে ফের বড়সড় পতন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩১৩ জন। গত ২২৪ দিন অর্থাৎ প্রায় সাড়ে সাত মাসের মধ্যে এই সংক্রমণ সর্বনিম্ন বলে জানাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।