আসাম রাজ্যের লাখিমপুরে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগে অবশেষে গ্রেফতার করা হলো ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে। প্রথম থেকেই বিরোধীদের পক্ষ থেকে আশিসকে গ্রেফতারের দাবি তোলা হচ্ছিল।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
আমাজানের পান্ডো ডিপার্টমেন্টের আগুয়া দুসি এলাকায় শনিবার বলিভিয়ান এয়ার ফোর্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির স্বাস্থ্য বিভাগের ৪ কর্মকর্তাসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশ একথা জানায়।
পর্যটন ও পুঁজি বিনিয়োগসহ সব ক্ষেত্রে সিরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি শনিবার দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন।
২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী ফিলিপাইনের প্রবীণ সাংবাদিক মারিয়া রেসা তার নোবেল শান্তি পুরস্কার বিশ্বের সব সাংবাদিককে উৎসর্গ করেছেন।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে যুক্তরাষ্ট্রকে তালেবান হুঁশিয়ারি বার্তা দিয়েছে বলে রয়টার্স এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর ইন্তেকাল করেছেন। শনিবার প্যারিসের এক হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর তিনি ইন্তেকাল করেন বলে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
করোনা মহামারির কারণে দেড় বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে বন্ধ থাকা স্কুলেগুলোতে বিপুল সংখক শিক্ষক পদ শূণ্য৷ আর তাই প্রশ্ন উঠেছে, স্কুল খোলার পর পাঠদানে কতোটা সক্ষম হবে প্রতিষ্ঠানগুলো৷
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কঙ্গো নদীতে নৌকাডুবিতে এক শ’রও বেশি লোক হয় মারা গেছে না হয় নিখোঁজ হয়েছে।ডি আর কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
তালেবান কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠনে রাজি হয়েছে তালেবান কর্তৃপক্ষ। কিন্তু, ওই সরকারে কে থাকবে বা কে থাকবে না তা নিয়ে পশ্চিমাদের নির্দেশনা মানবেন না তারা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে পুনরায় চীনের মধ্যে 'একীভূত' করে নেয়ার অঙ্গীকার করেছেন। শনিবার রাজধানী বেইজিংয়ে গ্রেট হল অব পিপলে চীনের শিনহাই বিপ্লবের ১১০তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন তিনি।
লাতিন আমেরিকায় শুক্রবার পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। সরকারী সূত্রে প্রাপ্ত তথ্যের সমন্বয় করে এএফপি এ হিসাব প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত এবং তাতে আগুন ধরে গিয়ে চার আরোহীর সকলেই নিহত হয়েছে।
স্কটল্যান্ডের গ্লাসগোতে পহেলা নভেম্বর থেকে যে জলবায়ু সম্মেলন শুরু হচ্ছে তার সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা কতটা কাজ করবে।
ইসরাইলের একটি আদালত আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনা করার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ফিলিস্তিনি ও মুসলিমবিশ্বের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টির প্রেক্ষাপটে জেরুসালেমের একটি নিম্নতর আদালতের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের রায় বাতিল করে দিয়েছে উচ্চতর আদালত।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিযান প্রদেশের জাযানে বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশীসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবারের এই হামলার জন্য সৌদি আরব ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের দায়ী করছে।
ভারতের কোভিড গ্রাফে স্বস্তি। আরো খানিকটা নামল দেশের করোনা সংক্রমণ। কমছে অ্যাকটিভ কেসও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০জন। করোনার বলি ২৪৮ জন। বাড়ছে সুস্থতার হার।