যুক্তরাষ্ট্র থেকে আফগানিস্তানের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত পুরোপুরি ঠিক ছিল বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
তালেবানের হাতে রাজধানীর পতনের পর আফগানিস্তান ছাড়তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন বিপুল আফগান নাগরিক।
চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে নগদ অর্থ তিনি নিয়ে গেছেন। কিন্তু তার কাছে আরো বেশি টাকা ছিল। একটি হেলিকপ্টারে টাকা বোঝাই করার পরও যেসব টাকা আরো কোথাও রাখা সম্ভব হয়নি, সেগুলো তিনি রেখে গেছেন।
তালেবানরা কাবুলে প্রবেশ এবং সারাদেশে তাদের শক্ত অবস্থান তৈরির পর জাতিসংঘ রবিবার তালেবানদের প্রতি সংযম বজায় রাখার বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের অধিকার সুরক্ষার আহবান জানিয়েছে।
রোববার কাবুলের দখল নেয়ার পর আফগানিস্তান যুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে তালেবান। এর মধ্যে দিয়ে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের ২০ বছরের উপস্থিতির সমাপ্তি ঘটলো।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেছেন। সোমবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইসতানা নেগারা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিবর্ষণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। জোর করে বিমান ওঠার চেষ্টাকার লোকজনকে থামানোর জন্য গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে।
আড়াই দশক আগে মোল্লা ওমরের নেতৃত্বে আফগানিস্তানের ক্ষমতা নিয়েছিল তালেবান। কিন্তু সেই ক্ষমতা বেশি দিন স্থায়ী হয়নি। বিদেশি সেনাদের আক্রমণে পাঁচ বছরের মধ্যে ক্ষমতা হারাতে হয় তাদের। তবে নতুন নেতৃত্বের অধীনে দুই দশক পর আবারও দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে কট্টরপন্থী এই ইসলামি সংগঠনটি।
হাইতির কর্মকর্তারা নিশ্চিত করে জানিয়েছেন যে, শনিবার ক্যারিবীয় দেশটিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে ১২৯৭ জনে দাঁড়িয়েছে।
তালেবান ঘোষণা করেছে, আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং শিগগিরই সরকার গঠন করা হবে। গতকাল রোববার তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করে প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আজ সোমবার ভোরে কাবুলে কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ অব্যাহত রেখেছে। তাছাড়া শত শত আফগান দেশ ছাড়তে মরিয়া চেষ্টায় কাবুল বিমানবন্দরে ভিড় করছে।
আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হচ্ছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।ন
আফগনিস্তানে তালেবানের একের পর এক শহর দখলে নেয়ার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে কাবুল থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে অটল রয়েছেন, অন্য দিকে নাগরিকদের সরিয়ে আনতে তিনি আরো সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়তে শুরু করেছে তালেবান বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান এ খবর জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করছেন। সোমবার মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর সাথে সাক্ষাতের পর তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে।
শনিবার ভোরে হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ভূমিকম্পে এ পর্যন্ত ৩০৪ জন নিহত হয়েছে এবং দুর্যোগে জর্জরিত ক্যারিবিয়ান দেশটিতে এই ভূমিকম্পে ভবন, ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। দেশটি ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি।
তিনি বলেছেন, যুদ্ধ অবসানের চেষ্টায় "আলোচনা" চলছে। আন্তর্জাতিক অংশীদার ও স্থানীয় নেতাদের সাথে দেশের পরিস্থিতি নিয়ে পরামর্শ চলার কথাও বলেন তিনি।