আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র সাত মাইল দূরে অবস্থান করছে তালেবান যোদ্ধারা। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ই ডেল্টার প্রকোপ দেখেছিল ভারত। কিন্তু এবার ডেল্টা প্লাসের সংক্রমণ শুরু হলো। এবারও ডেল্টা প্লাসের প্রকোপ শুরু হয়েছে মহারাষ্ট্র থেকে। মুম্বইতে এখনই সাতজন ডেল্টা প্লাসে আক্রান্ত।
অদ্ভুত এক উলট পুরাণের সাক্ষী থাকল ওড়িশা (Odisha)। সাপের (Snake) ছোবলের পালটা সাপকেই কামড়ে দিল এক আদিবাসী যুবক। ফল হল অবিশ্বাস্য। মৃত্যুর কোলে ঢলে পড়ল সাপটিই! ওড়িশার জয়পুরের এক প্রত্যন্ত গ্রামে ঘটেছে এই আশ্চর্য ঘটনা।
রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অবশেষে আফগানিস্তানের সমগ্র দক্ষিণাঞ্চল নিজেদের দখলে নিয়েছে আফগানিস্তানের সশস্ত্র এবং সাবেক শাসক গোষ্ঠী তালেবান।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৬৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৭৮ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২-এ।
এক বিধ্বংসী সামরিক অভিযানে ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর গত ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। কিন্তু বর্তমানে পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়েছে।
এ যাবতকালের রেকর্ড সর্বোচ্চ উষ্ণতা ছিল গত জুলাই মাসে। সর্বশেষ প্রাপ্ত হিসাবে এ তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা শুক্রবার বলেছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ক্ষেত্রে এটি সতর্ক সংকেত।
যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার বার্ষিকীর আগে বিভিন্ন হুমকিতে নতুন করে সন্ত্রাসী হামলার ভয়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট শুক্রবার এ সতর্কতা জারি করে।
তুরস্কে দাবানলের পর আবারও নতুন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা। এ নিয়ে চলতি মাসে দুটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লো তুরস্ক।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহ দখল করে নিয়েছে তালেবান। দুই সপ্তাহের বেশি সময় সংঘর্ষের পর শুক্রবার শহরটি দখলের মাধ্যমে সশস্ত্র সংগঠনটির যোদ্ধাদের হাতে ত্রয়োদশতম প্রাদেশিক রাজধানীর পতন হলো।
তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে উদ্বেগ বাড়িয়েই তুলছে ভারতের করোনা পরিসংখ্য়ান। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু বাড়ল লাফিয়ে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে ৫৮৫ জন। একই সাথে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১২০ জন।
ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর প্লাইমাউথের একটি বাড়িকে লক্ষ্য করে এক বন্দুকধারীর গুলিবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্দেভাজন হামলাকারীও
কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে অতিরিক্ত তিন হাজার সৈন্য আফগানিস্তানে পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান।
ভারতের পশ্চিমবঙ্গে কোভিড বিধিনিষেধের সময়সীমা বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী, যে যে ক্ষেত্রে ছাড় ছিল তাই থাকছে। লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না।
এক মুসলিম ব্যক্তিকে তার মেয়ের সামনে শহরের রাস্তাজুড়ে নির্যাতন করা হয়েছে এবং তাকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়েছে। ছোট্ট মেয়েটির কান্নায়ও বাবাকে নির্যাতন থেকে দমেনি পাষণ্ডরা।