আবারো কেঁপে উঠল ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির। এবার অনন্তনাগ জেলায় এক বিজেপি নেতা ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামানগানের রাজধানী আইবাক দখল করে নিয়েছে। সোমবার শহরটি দখলের মধ্য দিয়ে ষষ্ঠ প্রাদেশিক রাজধানী হিসেবে আইবাক তালেবানের নিয়ন্ত্রণে এলো।
তুরস্কে টানা ১২ দিন দাবানলের পর বৃষ্টিতে নিভে এসেছে বেশিরভাগ বনাঞ্চলের আগুন। রোববার দক্ষিণ তুরস্কের বিভিন্ন প্রদেশে বৃষ্টিতে আগুন নিভে আসতে শুরু করে।
ভ্যাকসিন সরবরাহে সমস্যা, নতুন ‘এটা’ স্ট্রেনের চোখরাঙানির মাঝেই ভারতে করোনা সংক্রমণ কমল সামান্য। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং মিজোরাম গত সপ্তাহে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দুই রাজ্যের সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধ স্থানীয়দের জীবনে কেমন প্রভাব ফেলেছে তা জানতে সুবীর ভৌমিক ওই অঞ্চলে ভ্রমণ করেন।
শনিবার, সমগ্র ফ্রান্স জুড়ে বিভিন্ন শহরে ২.৩০.০০০'র বেশি জনগণ স্বাস্থ্যকর্মীদের জন্য ভ্যাকসিন এবং জন সাধারণের জন্য ব্যবহার্য্য স্বাস্থ্য পাশসহ করোনা ভাইরাসের প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিরুদ্ধে বিক্ষোভে শামিল হনI
নুন আনতে পান্তা ফুরনোর সংসার। সন্তান-স্ত্রীর জন্য খাবার জোগাড়ের বন্দোবস্ত তো দূর, নিজের অন্নের সংস্থানও করতে পারে না সে। অথচ মাদক লাগবেই প্রতিদিন। স্ত্রীর গয়নাগাটি বিক্রি করে প্রথমে টাকা জোগাড় করা শুরু হয়েছিল। সেগুলি সব শেষ।
ভারতে গেল ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ থাকল ৪০ হাজারের নিচেই। তুলনায় অনেকটাই বেশি সুস্থতার সংখ্যা। অর্থাৎ পরপর দুদিন দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী। এটা যদি হয় স্বস্তির খবর, তাহলে পালটা উদ্বেগের খবরও রয়েছে।
তালেবান বাহিনী কুন্দুজ দখল করার কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা তিন দিনের মধ্যে আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী জয় সম্পন্ন করল।তালেবান রোববার এক বিবৃতিতে জানায়, তারা নগরীর পুলিশ সদরদফতর, গভর্নরের কম্পউন্ড ও কারাগার দখল করেছে।
প্রায় দেড় বছর পর শুরু হতে যাচ্ছে বিদেশীদের ওমরাহ পালন। আগামীকাল ৯ আগস্ট হিজরি নববর্ষ (১ মুহাররম) থেকে করোনা টিকা নেওয়া সৌদির বাইরের দেশ থেকে এসে মুসল্লিরা ওমরাহ পালন শুরু করবেন। সৌদির বার্তা সংস্থা এএসপি এক বিবৃতিতে একথা জানিয়েছে।
আফগানিস্তানে বিমান হামলায় ২০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে বি-৫২ জঙ্গি বিমান দিয়ে তালেবান লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর নিউইয়র্ক পোস্টের
ফের ঊর্ধ্বমুখী হল ভারতের পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও।আর সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষ উত্তর ২৪ পরগনা। সর্বাধিক মৃত্যু হয়েছে নদিয়াতে।
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের ২৪ ঘণ্টার মাথায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান।
ভারত জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা লাভের যে চেষ্টা করছে তার বিরোধিতা করেছে ওয়াশিংটন। কোনো মার্কিন কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক।
জাতিসঙ্ঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। গ্রেফতারকৃতরা মিয়ানমারের নাগরিক।
ফিলিস্তিনী এলাকা থেকে আগ্নেয় বেলুন পাঠানোর ওজুহাতে ইসরাইল গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী শনিবার এ কথা জানায়।