সাইয়্যেদ ইবরাহিম রায়িসিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
তালেবানের বিরুদ্ধে বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে গণহত্যা চালানোর অভিযোগ করেছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দূতাবাস।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহ বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাদের এই বিচ্ছেদ অনুমোদন করেন বলে এক প্রতিদেনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলমান করোনা মহামারিতে ভারতে ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা এক ধাক্কায় কমেছে প্রায় ১০ হাজার। ভাইরাসে বিপর্যস্ত দেশটির জন্য এটি বড় সাফল্য বলে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু অপরিবর্তিত রয়েছে। তবে দেশটিতে বেড়েছে সুস্থতার হার। ফলে কমেছে সক্রিয় রোগীও।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সপ্তাহান্তে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে। জ্বালানিবাহী ট্রাক ও যাত্রী বোঝাই একটি বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার পুলিশ একথা জানিয়েছে
তুরস্কের বোড্রাম সমুদ্র সৈকত রিসোর্টের কাছে দাবানল ছড়িয়ে পড়ার ফলে স্থানীয় বাসিন্দা সেলকুক সানলি তার দুটি গরুকে ছেড়ে দেন। তারপর পরিবারের সবচেয়ে মূল্যবান জিনিসপত্র একটি গাড়িতে রেখে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়।
ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণ।সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৫৭৫ জন।
করোনাভাইরাস মোকাবেলায় জার্মান সরকারের নেয়া নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের বিরুদ্ধে রাজধানীর বার্লিনে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। তবে বিক্ষোভে যোগ দেয়া কয়েকশ ব্যক্তিকে আটক করে পুলিশ।
ভারতে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪২২ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে ভারতে করোনা ভাইরাসে মৃত্যু হলো ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনের। একই সময় আক্রান্ত হয়েয়ে ৪০ হাজার ১৩৪ জনের ।এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৬ হাজার ৯৪৬জন।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, 'অপারেশন সোর্ড অব আল-কুদস’ দখলদার শক্তির বিরুদ্ধে আমাদের শেষ যুদ্ধ নয়।
মিয়ানমারে আগামী দুই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক জান্তা মিন অং হ্লাইং। তিনি বলেছেন, ২০২৩ সালের আগস্ট মাসে বহু দলের অংশগ্রহণে নতুন নির্বাচন হবে।
তুরস্কে দাবানল উপদ্রুত দক্ষিণাঞ্চলকে 'দুর্যোগকবলিত এরাকা' হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শনিবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি।
ভারতে দৈনিক করোনা পরিসংখ্যানে কিছুতেই স্বস্তি মিলছে না। সপ্তাহান্তেও সংক্রমণ কমার নাম নেই। ফের দৈনিক আক্রান্ত ৪০ হাজারের উপরে। উদ্বেগ বাড়িয়ে লাগাতার বেড়েই চলেছে অ্যাকটিভ কেস। রবিবারও তা বেড়েছে হাজারের উপরে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার বিমান বন্দরে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়েছে। একজন কর্মকর্তা রোববার এ কথা জানান।
বাগাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে ইরাকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনা অভিপ্রায় আমেরিকার নেই। তিনি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আ’রাজির সঙ্গে এক সাক্ষাতে একথা জানান বলে ইরাকি বার্তা সংস্থা ‘নাস নিউজ’ জানিয়েছে।
বাবুলের দাবি, মন্ত্রিত্ব চলে যাওয়ার কারণে তিনি রাজনীতি ছাড়ছেন না। শনিবার ফেসবুকে লিখেছেন, ‘প্রশ্ন উঠবেই কেনইবা রাজনীতি ছাড়তে গেলাম? মন্ত্রিত্ব চলে যাওয়ার সাথে তার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। কিছুটা তো নিশ্চয় আছে!