ভারতে করোনা গ্রাফের ওঠানামা অব্যাহত। শুক্রবারই যেভাবে স্বাস্থ্যমন্ত্রকেরর পরিসংখ্যান বলছিল, একদিনে ৪৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত, সেখানে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩ শতাংশ কমল আক্রান্তের হার। তবে একলাফে অনেকটা বাড়ল মৃত্যুর সংখ্যা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
ইরানের অতিরক্ষণশীল ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি দেশটির অষ্টম প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
সরকার তথা বিশেষজ্ঞদের আশঙ্কাই কি এবার সত্যি হতে চলেছে? ভারত কি করোনার তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায়? ফের উদ্বেগ বাড়তে শুরু করেছে চিকিৎসা মহলে
দ্বিতীয় ঢেউয়ের শেষবেলায় ফের উদ্বেগ বাড়ছে ভারতের পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে। দৈনিক সংক্রমণ সামান্য কমলেও বাড়ল মৃত্যুর হার।
ইরান তেল বোঝাই জাহাজ ছিনতাই করেছে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। বুধবার সেই জাহাজ মুক্ত হয়েছে বলে জানিয়েছে ওমানের কোস্টগার্ড।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বিদেশ থেকে সেদেশে প্রবেশ করতে চাওয়া প্রায় সব মানুষের টিকা নেয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে বলে হোয়াইট হাউজের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ফের উদ্বেগ। পরপর দু’দিন দৈনিক আক্রান্তের সংখ্যাটা রইল ৪২ হাজারের উপরে। বৃহস্পতিবার( ৫আগস্ট) সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪২ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কমবেশি আগের দিনের মতোই।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষীদের হাত আরো শক্তিশালী করতে রুয়ান্ডা তিনশ’ সৈন্য পাঠিয়েছে। দেশটিতে তারা রাজধানী অভিমুখী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা বিধানে সহায়তা করবে। জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করতে অস্বীকার করেছেন।প্রধানমন্ত্রী বুধবার বলেছেন, সেপ্টেম্বরে তিনি অনাস্থা ভোট মোকাবেলা করবেন। দেশটিতে বর্তমানে তীব্র রাজনৈতিক অস্থিরতা চলছে।
ভিতালি শিশোভ। ২৬ বছরের এই সমাজকর্মী কিয়েভে সকালবেলা দৌড়তে বেরিয়েছিলেন। তারপর আর ফেরেননি। তার বান্ধবী কিয়েভ পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। পুলিশ তদন্তে নেমে কিয়েভের একটি পার্ক থেকে ভিতালির দেহ উদ্ধার করে।
ওমান উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের কাছে পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করে সশস্ত্র ব্যক্তিরা ইরানের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে লয়েডস লিস্ট মেরিটাইম ইন্টেলিজেন্স জানিয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যানে সাময়িক স্বস্তির নিশ্বাস ফেলেছিল ভারতবাসী। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের উদ্বেগ বাড়ল। একলাফে অনেকখানি বৃদ্ধি পেল সংক্রমণ। গতকালের তুলনায় বেশি মৃতের সংখ্যাও। একইসঙ্গে বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে আটটি রাজ্যের ঊর্ধ্বমুখী।
মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৭ জননিহত ও আরো অনেক জন আহত হয়েছেন। প্রচন্ড বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে। সরকার ও স্থানীয় কর্মকর্তারাএকথা জানিয়েছে
আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন আইনপ্রণেতাকে লক্ষ্য করে হামলায় চার জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে জাপানের রাজধানী টোকিওতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ভূমিকম্পের কারণে অলিম্পিকের গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলা বন্যা-বিধ্বস্ত। পশ্চিমে বাঁকুড়া থেকে পূর্বে হাওড়া-- সর্বত্র বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। ভেসে গেছে অসংখ্য গ্রাম। বাড়ি ভেঙে, অথবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।