নিম্নচাপের কারণে গত দুইদিনের ভারী বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে কলকাতার মানুষ। শহরের বিভিন্ন রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঝোড়ো বাতাসে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে কিছু এলাকায়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি হিসেবে তার মেয়াদ ছিল আরো প্রায় এক বছর চার মাস। তার এত আগেই দিলীপ ঘোষের অপসারণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের ভোটে বিপর্যয় দিলীপের পদ হারানোর অন্যতম বড় কারণ বলে দলের অনেকের মত।
প্রায় ছয় মাস বন্ধ রাখার পর ভারত তাদের উদ্বৃত্ত করোনা টিকা আগামী অক্টোবর থেকে রফতানি শুরু করবে। প্রথমে বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলো অগ্রাধিকার পাবে।
রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্লামেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পাওয়ার দাবি করেছে।
তবে বিরোধী দল নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।
অমরিন্দর সিংকে সরিয়ে দলিত মুখ্যমন্ত্রীকে ভারতের পাঞ্জাব রাজ্যের তখতে বসিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন গান্ধী পরিবার। মোটের ওপর এটাই সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত। কারণ সরাসরি দলিত মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির বিরোধিতা করবে না অমরিন্দর গোষ্ঠী।
মহামারীর তৃতীয় ঢেউ সামলাতে ভারতের চেষ্টা ক্রমশ সাফল্যের পথেই এগোচ্ছে। দৈনন্দিন কোভিড গ্রাফে চোখ রাখলেই তা স্পষ্ট হয়।
দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় বহু সংখ্যক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি সেনারা। সম্প্রতি উচ্চ-নিরাপত্তাযুক্ত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দি পালানোর ঘটনার পর এ গণ-গ্রেফতার চালাচ্ছে ইসরাইল।
চীনের গুইঝু প্রদেশের জাংকি নদীতে যাত্রীবাহী জাহাজ উল্টে আটজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে সাতজন। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে লিউপাংশুই শহরের জাংকে নদীতে এ ঘটনা ঘটে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে গত মাসের শেষে বহুজাতিক বাহিনীর প্রত্যাহার কার্যক্রমের মধ্যেই উগ্রবাদী আইএসের তৎপরতা রোধে চালানো মার্কিন ড্রোন হামলায় সাত শিশুসহ ১০ নিরাপরাধ ব্যক্তির নিহত হওয়ায় যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনাকে প্রত্যাখ্যান করেছেন স্বজনেরা।
সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২০ সালের ৪ অক্টোবর থেকে করোনা প্রতিরোধী ব্যবস্থাপনায় নিরাপদ ওমরা কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত সৌদি আরবে নেয়ার পরে এক কোটির বেশি মানুষ ওমরা হজ পালন করেছেন।
অঙ্গবস্ত্র। উপহার পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনো ভক্তের দেওয়া গায়ের চাদরটির সাধারণভাবে দাম ১০০ রুপি। কিন্তু নিলামে সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ৫০০ রুপি
বাবুল সুপ্রিয় শনিবার দুপুরে তৃণমূলে যোগ দিয়েছেন। আর বিকালেই রাজ্য বিজেপি বলল, বাবুল বিশ্বাসঘাতকতার কাজ করেছেন। একই সঙ্গে রাজ্য বিজেপির প্রশ্ন, তিনি আগেই সাংসদ পদ ছেড়ে দলবদল করলেন না কেন?
রাশিয়া বলেছে, জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের বাইরে থেকে অন্তত তিনটি সাইবার হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
দলে অন্তর্কলহের জেরে ভারতের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং । শনিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।
আফগানিস্তানের নতুন শাসক তালেবান দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়টি দৃশ্যত বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে তারা এমন একটি বিভাগ চালু করেছে, যার প্রধান কাজ কঠোর ধর্মীয় অনুশাসন প্রয়োগ করা।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভা সদস্য ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে শনিবার কলকাতার ক্যাম্যাক স্ট্রিটের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলে যোগ দেন তিনি।