আফগানিস্থানের তালেবানের পক্ষ থেকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে তালেবান উল্লেখ করেছে, তাদের সদস্যরা জাতিসংঘের কর্মীদের সুরক্ষা দেবেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
ভারত গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৩.৬৫ শতাংশ বেশি। একই সময় মৃত্যু হয়েছে আরও ২৮১ জনের।
ফের ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। এক দিনে করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে সর্বাধিক করোনার টিকাকরণের রেকর্ড গড়েছে। একদিনে দেশটিতে ২ কোটির বেশি মানুষকে দেওয়া হলো করোনার টিকা। বিশেষ এই উদ্যোগের সাফল্যে খুশি প্রধানমন্ত্রী। টুইট করে নিজেই সেকথা জানিয়েছেন মোদি।
কাবুলে ড্রোন হামলা চালিয়ে সাত শিশুসহ ১০ বেসামরিক লোককে হত্যার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইতোপূর্বে বলেছিল, তারা আইএসআইএসের সদস্য। গত মাসে কাবুল ত্যাগ করার সময় ওই হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
অভ্যন্তরীণ সংঘর্ষে আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর গুজবের রটেছিল। তখন তালেবানের পক্ষ থেকে তার একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছিল, যেখানে তিনি এ ধরনের ঘটনা অস্বীকার করেছিলেন। এবার ভিডিও সাক্ষাৎকারে তিনি বললেন, খবরটি সত্য নয়, তিনি সুস্থ আছেন।
ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী অর্পিতা ঘোষ। ইতিমধ্যে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তবে ঠিক কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা আছে।
আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ভূমিকম্পে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রভাবশালী টাইমস ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান আফগান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণি বারাদার।
ভারতের পশ্চিমবঙ্গে শিশু ও বাচ্চাদের সাধারণ জ্বর বা খিঁচুনি দিয়ে জ্বর হচ্ছে। প্যারাসিটামলেও জ্বর নামছে না। পেট ব্যথা বা পেট খারাপও হচ্ছে। করোনার কিছু উপসর্গের সঙ্গে এই জ্বরের উপসর্গ মিলে গেলেও, বাচ্চাদের করোনা হয়নি। ডেঙ্গুও নয়।
বিশেষজ্ঞরা যখন আশঙ্কা করছেন, শীতের আগেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, তখন ভারতের দৈনিক করোনা পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তিতে রাখছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে।
নর্থ সিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য নিশ্চিত করেছে বলে ইয়োনহাপ নিউজ জানিয়েছে।
আগস্টে কলকাতার গড়িয়াহাটের একটি দোকানে ভুয়া পরিচয়ে স্বর্ণের অর্ডার দেন অঙ্গদ মেহতা নামের এক ব্যক্তি। ১ লাখ ৯০ হাজার টাকার ওই স্বর্ণ একটি গেস্ট হাউজে ডেলিভারি নেওয়ার কথা জানান তিনি।
মানবাধিকারের রাজনীতিকরণ না করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান। দেশটির অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মঙ্গলবার কাবুলে নিজের প্রথম সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
আগামীকাল বৃহস্পতিবার তাজিকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিমি রায়িসি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর বলে পার্সটুডে এর খবরে জানা গেছে।