অঘোষিত রাশিয়া সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। মঙ্গলবার মস্কোয় তার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার পুনর্গঠন কাজ ব্যাহত হওয়ার জন্য দেশটিতে বিদেশি সেনা উপস্থিতিকে দায়ী করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
এশিয়া
চলতি মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে ২৪ সেপ্টেম্বর মোদীর বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেছেন প্রেস সেক্রেটারি জেন সাকি।
ভারতের উত্তরপ্রদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে অধিকাংশই শিশু। সেখানকার বাসিন্দাদের শঙ্কা, ডেঙ্গুর এই প্রকোপ সামনের দিনগুলোতে আরো খারাপের দিকে যেতে পারে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত ৬০০ দিনে দেশের বাইরে সফরে বের হননি। বিশেষজ্ঞরা মনে করছেন, তিনি বিদেশ সফরে বের না হওয়ার জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে। ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফের বড়সড় স্বস্তি ভারতের দৈনিক করোনা পরিসংখ্যানে। একধাক্কায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। পরপর তিন দিন দৈনিক সংক্রমণ নিম্নমুখী। সেই সাথে লাগাতার কমছে অ্যাকটিভ কেসও।
উত্তর কোরিয়া এমন এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যেটি জাপানকে আঘাত করতে সক্ষম বলে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।সরকারি বার্তা সংস্থা কেসিএনএ সোমবার বলছে, সপ্তাহান্তে চালানো এই পরীক্ষায় মিসাইলটি ১,৫০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি অসুস্থতাজনিত কারণে সোমবার আদালতের শুনানিতে হাজির হতে পারেননি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
এশিয়ান দেশের ক্রেতাদের জন্য সব ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমিয়েছে সৌদি আরব। আগামী অক্টোবর থেকে এটি কার্যকর হবে। তবে উত্তর-পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য দাম অপরিবর্তিত রাখা হয়েছে। খবর রয়টার্স।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী মোহাম্মাদ আব্দুর রহমান আলে সানি কাবুলে আফগানিস্তানের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ হাসান আখুন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তালেবানের পক্ষ থেকে এ সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়েছে বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।
ভারতের গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল। গতকালই আচমকা পদত্যাগ করেছিলেন বিজয় রুপানি। এরপর একদিনের মাথায় বিজেপি পরিষদীয় দল নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল। জানা গিয়েছে সর্বসম্মতিক্রমেই ভূপেন্দ্রকে বিজয় রুপানির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ইসরাইল ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। আজ রোববার দিনের শুরুর দিকে গাজার দেইর আল-বালা শহরের আল-মাগজি শরণার্থী শিবিরে এ হামলা চালিয়েছে বলে ফিলিস্তিনের সাফা নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
সেপ্টেম্বর-অক্টোবরেই ভারতজুড়ে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এমন আশঙ্কার কথা আগেই শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকও সেরেছেন প্রধানমন্ত্রী।
ইরাকের একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানের রাজধানী এরবিলের ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটেছে বলে রয়টার্সের খবরে জানা গেছে।
স্পেন থেকে স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল বার্সেলোনা। গান গেয়ে,পাতাকা উড়িয়ে এবং স্লোগান দিতে দিতে মিছিল করেছেন হাজার হাজার কাতালান।
মিয়ানমার জান্তার বিরুদ্ধে জাতীয় ঐক্য সরকার ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা পর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সামরিক জান্তা ও প্রতিরোধ বাহিনীর এ ভয়াবহ সংঘর্ষে একাধিক কিশোরসহ কমপক্ষে ২০ গ্রামবাসী নিহত হয়েছেন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের কঠোর নিরাপত্তারবেষ্টিত একটি কারাগার ভেঙে ফিলিস্তিনের ছয় বন্দী পালিয়ে যাওয়ার পর গাজা উপত্যকায় এই হামলা চালানো হয়।