অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৃহস্পতিবার বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচনা করে দেশটির পার্লামেন্টের কাছে একটি নতুন রুশ দূতাবাস নির্মাণে বাধা দেবে সরকার ।
- ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- * * * *
- সাংফোর সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের এমওইউ স্বাক্ষর
- * * * *
- নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের প্রভাব বিষয়ে সেমিনার
- * * * *
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
ইউরোপ
গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে শতাধিক মানুষকে।
গ্রিসের দক্ষিণ উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনের দাঁড়িয়েছে। গতকাল বুধবার এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১০০ জনকে।
রাশিয়ার দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে পালটা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। চলতি সপ্তাহে শুরু হওয়া এই হামলায় বেশ সফলতাও পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার দখলে থাকা বেশ কিছু এলাকাও নিজেদের দখলে নিয়েছে ইউক্রেন বাহিনী।
রাশিয়ার সমুদ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বন্দর শহর ওডেসাতে আঘাত হেনেছে। মারা গেছে তিনজন এবং আহতের সংখ্যা ১৩।হতাহতরা একটা দোকানের গুদামঘরের ভেতর ছিল, যেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়।
গ্রিক উপকূলে উদ্বাস্তু ও অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেলে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে। নৌকার আরোহীদের বেশির ভাগই মিসর, সিরিয়া ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
বিশ্বে রেকর্ড ১১ কোটি লোক তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তচ্যুত হয়েছে। জাতিসঙ্ঘ বুধবার এ কথা জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সীমান্তে রুশ ভূখণ্ড সুরক্ষার জন্য তিনি ইউক্রেনের আরো কিছু অংশ দখল করার জন্য তার সৈন্যদের নির্দেশ দিতে পারেন। ইউক্রেনের বাহিনী পাল্টা হামলা চালাতে গিয়ে 'ভয়াবহ বিপর্যয়ের' মুখে পড়েছে উল্লেখ করে তিনি এই আভাস দিয়েছেন।
রুশ সামরিক ব্লগার ইউরি কোতেনোক দাবি করেছেন যে ইউক্রেনে একজন উচ্চপদস্থ রাশিয়ান জেনারেলকে হত্যা করা হয়েছে। ক্রেমলিন-পন্থী এই ব্লগারের মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ৪,৪২,০০০ জন ফলোয়ার রয়েছে।
রুশ সামরিক বাহিনীর একজন বৈমানিক লেফটেন্যান্ট দিমিত্রি মিশভ পায়ে হেঁটে রাশিয়া ছেড়ে পালিয়ে লিথুয়ানিয়ায় এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
ব্রিটেনের নটিংহামের রাস্তা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া অপর তিন ব্যক্তিকে গাড়িচাপা দেয়ার চেষ্টা করা ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ব্রিটিশ পুলিশ।
ইউক্রেইনের প্রেসিডেন্ট দপ্তরের উপপ্রধান ইগোর জভকা জানিয়েছেন, ন্যাটো জোটভুক্ত ১০টির বেশি দেশ ইউক্রেনকে এই জোটের সদস্য হিসেবে দেখতে চায় না ।
শনিবার কানাডার এক সরকারি আবহাওয়াবিদ বলেছেন, খুব সম্ভবত রোববার থেকে বৃষ্টি পূর্ব কানাডার ধোঁয়ায় ঢাকা বাতাস পরিষ্কার করতে সহায়তা করবে। তবে দাবানলে জ্বলতে থাকা কুইবেক প্রদেশ পর্যন্ত বৃষ্টি পৌঁছাতে আরো কয়েক দিন সময় লাগবে।
রাশিয়ার কাছ থেকে তিনটি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বহুল অনুমিত পাল্টা আক্রমণে এটিকে প্রথম সাফল্য বিবেচনা করা হচ্ছে। দনেৎস্ক অঞ্চলের ব্লাহোদাতনে ও নেসকুচন ও মাকারিভকা নামের গ্রাম তিনতে তারা এই বিজয় অর্জনের দাবি করেছে
১৬ বছর বয়স হলেই একজন জার্মান জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন- এ নিয়ম করতে চায় দেশটির সরকার। কিন্তু এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনমনে।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত 'কাউন্টার অফেন্সিভ' বা পাল্টা অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।