ইউরোপ

ইউক্রেনের হাসপাতালে রুশ রকেট হামলায় নিহত ২, আহত ২৩

ইউক্রেনের হাসপাতালে রুশ রকেট হামলায় নিহত ২, আহত ২৩

পূর্ব ইউক্রেনের দনিপ্রোতে শুক্রবার সকালে একটি চিকিৎসা কেন্দ্রের ওপর রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দু'জন নিহত এবং আরো অন্তত ২৩ জন আহত হন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণের কথা নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন হাসপাতালটি থেকে লোকজনকে উদ্ধার করা এবং আক্রান্ত স্থানটি পরিষ্কার করার জন্য কাজ করছে।

বাখমুত থেকে ওয়াগনার সেনা প্রত্যাহার শুরু

বাখমুত থেকে ওয়াগনার সেনা প্রত্যাহার শুরু

ইউক্রেনের বাখমুত শহর থেকে রুশ সমর্থিত ওয়াগনার বাহিনীর সেনাদের প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বাহিনীটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

দোনেৎস্ক ফ্রন্টলাইন পরিদর্শনে জেলেনস্কি

দোনেৎস্ক ফ্রন্টলাইন পরিদর্শনে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের ফ্রন্টলাইনে সৈন্য পরিদর্শন করেছেন।এই অঞ্চল দখলে নিতে রুশ সৈন্যদের প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে মঙ্গলবার জেলেনস্কি সেখানে যান।

রাশিয়ার বেলগোরদ সীমান্তে ৭০ হামলাকারী নিহত

রাশিয়ার বেলগোরদ সীমান্তে ৭০ হামলাকারী নিহত

রাশিয়ার সীমান্ত শহর বেলগোরদে প্রবেশ করে ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনী তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ২৪ ঘণ্টা আক্রমণ পাল্টা আক্রমণ চলে। এত ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় বাহিনী নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার দুই গ্রাম দখলের দাবি বিদ্রোহীদের

রাশিয়ার দুই গ্রাম দখলের দাবি বিদ্রোহীদের

নতুন মোড় নিয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। একদল ইউক্রেনপন্থি রুশ বিদ্রোহী রুশ সেনারা রাশিয়ার অভ্যন্তরে ঢুকে দুটি গ্রাম দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে কিয়েভ বলছে, এসব অভিযানে তাদের কোনো অংশগ্রহণ নেই। 

তুরস্ক ২৮ মে জবাব দেবে পশ্চিমাদের: এরদোগান

তুরস্ক ২৮ মে জবাব দেবে পশ্চিমাদের: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছে, আগামী ২৮ মে রানঅফ ভোটে এ দেশের মানুষ পশ্চিমাদের ষড়যন্ত্রের জবাব দেবে। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিআর হাবেরকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান পশ্চিমাদের বিরুদ্ধে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন। খবর আনাদলুর।

গ্রিসে রক্ষণশীল দলের বিপুল বিজয়

গ্রিসে রক্ষণশীল দলের বিপুল বিজয়

গ্রিসের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের দল বিপুলভাবে জয়ী হয়েছে। তবে তার দল রোববারের 'রাজনৈতিক ভূমিকম্প' সৃষ্টি করলেও তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য আরেক দফা নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তিনি আশা করছেন, ওই নির্বাচনের ফলে তার দল একাই শাসন করার ক্ষমতা লাভ করবে।

বাখমুত দখল করতে পারেনি রাশিয়া : জেলেনস্কি

বাখমুত দখল করতে পারেনি রাশিয়া : জেলেনস্কি

ইউক্রেনের শহর বাখমুত রাশিয়া সমর্থিত সৈন্যরা এখনো দখল করতে পারেনি বলে জোর গলায় দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে রাশিয়ার ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ দাবি করেছিল, তারা বাখমুত শহর দখল করে নিয়েছে।

আইসিসির প্রধান কৌঁসুলি কারিম খানের বিরুদ্ধে রাশিয়ার গ্রেফতারি পরোয়ানা

আইসিসির প্রধান কৌঁসুলি কারিম খানের বিরুদ্ধে রাশিয়ার গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রধান কৌঁসুলির বিরুদ্ধে রাশিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করার পর আইসিসি বলছে যে তারা এতে “বিচলিত” নয়।

বাখমুত হাতছাড়া হওয়ার কথা স্বীকার জেলেনস্কির

বাখমুত হাতছাড়া হওয়ার কথা স্বীকার জেলেনস্কির

ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, তা আর আমাদের হাতে নেই- এমন কথা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হবে 'মারাত্মক ঝুঁকি' : রাশিয়া

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হবে 'মারাত্মক ঝুঁকি' : রাশিয়া

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়া হলে তা 'মারাত্মক ঝুঁকি'' সৃষ্টি করতে পারে বলে পাশ্চাত্যের দেশগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো।

বাখমুত দখলে নিল রাশিয়া, পুরস্কারের ঘোষণা পুতিনের

বাখমুত দখলে নিল রাশিয়া, পুরস্কারের ঘোষণা পুতিনের

ইউক্রেনের বাখমুত সম্পূর্ণরূপে দখলে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এ কাজের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সৈন্যদের এবং ভাড়াটে ওয়াগনার গ্রুপকে অভিনন্দন জানিয়ে পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

ওবামাসহ ৫০০ আমেরিকানকে নিষিদ্ধ করেছে রাশিয়া

ওবামাসহ ৫০০ আমেরিকানকে নিষিদ্ধ করেছে রাশিয়া

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ '৫০০ আমেরিকানকে' নিষিদ্ধ করেছ রাশিয়া। শুক্রবার রাতে এ ঘোষণায় রাশিয়া জানায়, এসব আমেরিকান রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। জো বাইডেন প্রশাসনের জারি করা রুশবিরোধী অবরোধের জের ধরে এই নিষেধাজ্ঞা দিলো মস্কো।

টানা রুশ হামলায় বিপর্যস্ত কিয়েভ

টানা রুশ হামলায় বিপর্যস্ত কিয়েভ

আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একমাসে নয়বার দেশটির রাজধানীতে শহরে হামলা চালানো রাশিয়া।ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও দুই জন।