ইউরোপ

সুইডেনে বন্দুক হামলায় হতাহত ৪

সুইডেনে বন্দুক হামলায় হতাহত ৪

সুইডেনে বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার স্টকহোমে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। খবর এএফপির।

তিন এমপির পদত্যাগে বিপাকে ঋষি সুনাক

তিন এমপির পদত্যাগে বিপাকে ঋষি সুনাক

দুই দিনের ব্যবধানে তিন এমপির পদত্যাগে বিপাকে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এমপি পদ থেকে আরও দুজন সদস্য পদত্যাগ করেছেন। এখন তাকে নির্ধারিত সময়ের মধ্যে এই তিন আসনে উপনির্বাচন আয়োজন করতে হবে।

তুরস্কে ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

তুরস্কে ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, রাজধানী আঙ্কারায় একটি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।

রাশিয়াকে ড্রোন নির্মাণে সহায়তা করছে ইরান!

রাশিয়াকে ড্রোন নির্মাণে সহায়তা করছে ইরান!

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ইরান সরকার মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত প্লান্ট নির্মাণে রাশিয়াকে সহায়তা করছে। রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পার্লামেন্ট থেকে পদত্যাগ বরিস জনসনের

পার্লামেন্ট থেকে পদত্যাগ বরিস জনসনের

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্ট থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। ‌'পার্টিগেট' কেলেঙ্কারি নিয়ে পার্লামেন্টারি তদন্তের প্রেক্ষাপটে তিনি নিজেই সরে গেলেন।

ফ্রান্সে শিশুদের ওপর এলোপাথাড়ি ছুরিকাঘাত, এক সিরীয় আটক

ফ্রান্সে শিশুদের ওপর এলোপাথাড়ি ছুরিকাঘাত, এক সিরীয় আটক

ফ্রান্সে এলোপাথাড়ি চালানো এক ছুরি হামলার শিকার বেশ কিছু শিশুর অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে।খবরে বলা হচ্ছে এই শিশুরা অ্যানেসি শহরের এক পার্কে সকালবেলা যখন খেলছিল তখন ছুরি হাতে এক ব্যক্তি তাদের আক্রমণ করে।স্থানীয় সূত্রগুলো বলছে ছয়জন শিশু আহত হয়েছে এবং তাদের বয়স প্রায় তিন বছর।

নোভা কাখভকা বাঁধ ভেঙ্গে কারা লাভবান হচ্ছে?

নোভা কাখভকা বাঁধ ভেঙ্গে কারা লাভবান হচ্ছে?

দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার দখলকৃত এলাকায় একটি বড় আকারের বাঁধ ভেঙ্গে বিশাল এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। এই বাঁধ ভাঙ্গার ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে ইউক্রেন আর রাশিয়া।

ইউক্রেনের বিশাল বাঁধ ধ্বংস, কিয়েভ ও মস্কোর পাল্টাপাল্টি অভিযোগ

ইউক্রেনের বিশাল বাঁধ ধ্বংস, কিয়েভ ও মস্কোর পাল্টাপাল্টি অভিযোগ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ ও বিশাল একটি বাঁধ রাশিয়া বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে বলে কিয়েভ অভিযোগ করছে। তারা বলছে ইউক্রেনীয় বাহিনী যাতে নিপ্রো নদী পার হয়ে দেশটির দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ওপর পাল্টা সামরিক আক্রমণ চালাতে না পারে সেজন্যই বাঁধটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

পোল্যান্ডের বিরুদ্ধে ইউরোপীয় আদালতের রায়

পোল্যান্ডের বিরুদ্ধে ইউরোপীয় আদালতের রায়

বিচার বিভাগের সংস্কারের নামে পোল্যান্ডের সরকার অগণতান্ত্রিক আইন প্রণয়ন করেছে বলে রায় দিয়েছে ইউরোপের শীর্ষ আদালত। ফলে ইইউ-র আর্থিক অনুদান থেকে বঞ্চিত থাকছে সে দেশ।

যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র কি ইউক্রেন যুদ্ধের গতি পাল্টে দেবে?

যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র কি ইউক্রেন যুদ্ধের গতি পাল্টে দেবে?

যুক্তরাজ্যের সরকার জানিয়েছে যে, তারা ইউক্রেনে বেশ কিছু স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। গত ১১ই মে এ তথ্য জানালেও দেশটি সংখ্যা প্রকাশ করেনি।স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ মাইল পর্যন্ত দূরত্বে আঘাত করতে সক্ষম। 

ইউক্রেনের বড় হামলা নস্যাৎ, ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার

ইউক্রেনের বড় হামলা নস্যাৎ, ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার

রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের হামলা ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় ২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে বলেও জানিয়েছে রাশিয়া।

প্রেসিডেন্ট হিসেবে আবারো শপথ নিলেন এরদোগান

প্রেসিডেন্ট হিসেবে আবারো শপথ নিলেন এরদোগান

প্রেসিডেন্ট হিসেবে আবারো শপথ নিলেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এটি তার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ এবং শাসক হিসেবে টানা ২০ বছর শেষে আরো পাঁচ বছর মেয়াদে ক্ষমতাসীন হওয়া।প্রথম পর্বের অমীমাংসিত ভোটের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি।শনিবার (৩ জুন) তিনি এ শপথ নেন।

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ

রুশ কর্তৃপক্ষ বলছে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং তাতে আটজন আহত হয়েছে।

ব্রিকস সম্মেলনে গেলেই গ্রেফতার পুতিন!

ব্রিকস সম্মেলনে গেলেই গ্রেফতার পুতিন!

ইউক্রেন যুদ্ধে বড়সড় কূটনৈতিক ধাক্কা খেল রাশিয়া। এবার দক্ষিণ আফ্রিকায় জোরালো হচ্ছে রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেফতারের দাবি। দেশটির প্রধান বিরোধী দলের সাফ কথা, ব্রিকস সম্মেলনে অংশ নিতে গেলে পুতিনকে গ্রেফতার করতে হবে।

রাশিয়ার ৫ কনস্যুলেটের মধ্যে ৪টি বন্ধ করে দিয়েছে বার্লিন

রাশিয়ার ৫ কনস্যুলেটের মধ্যে ৪টি বন্ধ করে দিয়েছে বার্লিন

জার্মানিতে রাশিয়ার পাঁচটি কনস্যুলেটের মধ্যে চারটিই বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও জার্মানির সম্পর্কে যখন তীব্র টানাপড়েন চলছে তখন এ পদক্ষেপ নিয়ে উত্তেজনা আরো বাড়িয়ে দিল জার্মানি।