“কালকে গিয়া চার কেজি পাইসিলাম, আজকে গিয়া সাড়ে তিন কেজি পাইসি, বিকালে আবার জোয়াল (জোয়ার) আইলে যাবো, যাইলে বোঝা যাইবো কী পরিস্থিতি,” কথাগুলো বলছিলেন চাঁদপুর জেলার রনাগোয়াল এলাকার জেলে জামাল মিজি।
অন্যান্য
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ তিনজন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন-সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত মিলন হোসেনের মেয়ে ও পাবনা ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী মিতু খাতুন (১৮), সাঁথিয়া উপজেলার সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন (২৫) ও একই গ্রামের সোহান শেখের ছেলে সুরুজ শেখ (১৮) ।
ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রেন সকাল ৯টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৬৫) ঘটনাস্থলেই মারা যান।
ঢিল ছোঁড়ার ঘটনায় মামলা করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় রাজধানীর কাফরুল থানায় এ মামলা করেছেন কর্তৃপক্ষ।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদী থেকে সাবেক এক ইউপি সদস্য ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি মো. আজিম বেপারীকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুমন সবুজকে ঘরের জানালা দিয়ে গুলি করে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের হালুয়াহাটি গ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।
ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।মঙ্গলবার (২ মে) সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ মে) বিকেলে ওই ইউনিয়নের হাসেম চেয়ারম্যান বাড়িতে নিজ ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর উপজেলার বুজতলা নামক স্থানে দুটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে চুরির অপবাদে এক যুবককে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। তাড়াশের সগুনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজন সরদার বাজার থেকে তুলে নিয়ে এ নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।সোমবার (১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজের সামনে রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শ্রমিকদের উন্নয়নে যে নীতিমালা তৈরী করেছেন তা অতীতের কোন সরকার করেন নাই। বর্তমান সরকার সমন্বিত উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
মেট্রোরেলের জানালায় ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে। রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি কোচের জানালার কাচ ভেঙে গেছে।
নারায়ণগঞ্জের রুপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক কারবারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সোমবার সকালে অভিযান চালায় পুলিশ।
হজযাত্রীদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ভিসার আবেদনের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রবিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়।