আজ ১লা মে দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দুই দেশের ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নেন।
অন্যান্য
গাজীপুর মহানগরীর কাশিমপুর দক্ষিণ জরুন এলাকায় মন্ডল গ্রুপের কটন বিডি নামক একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।
দেশের ৮ বিভাগেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সোমবার (১ মে) মহান মে দিবস। এ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল।
ভোলায় নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স, যেখান থেকে কয়েক মাসের মধ্যেই পুরোদমে গ্যাস উত্তোলন শুরু করা যাবে বলে কর্মকর্তারা বলছেন।
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারের পাশে একটি বাসায় গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
চট্টগ্রামে রবিবার ৪ দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫৬ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজকে (৭৬) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসএসসি পরীক্ষার্থী মো. রাকিব শনিবার দুপুরেও বাবার সাথে মোবাইল ফোনে কথা বলেছিল। কিন্তু সন্ধ্যায় বাবার মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। অনিশ্চিত হয়ে পড়ে পরীক্ষায় অংশ নেয়া। নিজের বাড়িতে বাবার লাশ। চারদিকে স্বজনদের কান্না-আহাজারি!
টাঙ্গালের ধনবাড়ীতে একটি বেপরোয়া বাসের চাপায় অটোরিকশার যাত্রী দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বদনারচর নামক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
বৈরী আবহাওয়ার কারণে ১৫ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১৫ ঘণ্টা পর এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।