অন্যান্য

ঢাকায় স্বস্তির বৃষ্টি

ঢাকায় স্বস্তির বৃষ্টি

তপ্ত আবহাওয়ার পর বৃষ্টিস্নাত হলো রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলেই নেমে এলো রাতের আঁধার, সেই সাথে ব্যাপক ঝড়-বৃষ্টি। এতে সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন চালকরা।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৮

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৮

নওগাঁর মহাদেবপুরে এক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৮ জন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চকগৌরী বাজারের পশ্চিমে দিকে বেলঘরিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

শিবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর ভবনের ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে বংশালের গাঙ্গুলী লেন এলাকায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয় বলে জানা গেছে।

শেরেবাংলা ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ

শেরেবাংলা ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। জাতীয় এই নেতার মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভোলায় বাসচাপায় শ্বশুর-জামাই নিহত

ভোলায় বাসচাপায় শ্বশুর-জামাই নিহত

ভোলায় চরফ্যাশনগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। সম্পর্কে তার শ্বশুর-জামাই। তারা এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

সবচেয়ে বেশি নিবন্ধিত হজযাত্রী ঢাকার, কম বান্দরবানের

সবচেয়ে বেশি নিবন্ধিত হজযাত্রী ঢাকার, কম বান্দরবানের

চলতি বছর নিবন্ধন করা অর্ধেক হজযাত্রীই ঢাকা জেলার। অন্যদিকে সবচেয়ে কম হজযাত্রী নিবন্ধন করেছেন পার্বত্য জেলা বান্দরবান থেকে। ঢাকা জেলায় মোট ৫৫ হাজার নয়জন হজযাত্রী নিবন্ধন করেছেন। বান্দরবান থেকে করেছেন মাত্র দু’জন।

শিখা অনির্বাণ ও বনানী কবরস্থানে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শিখা অনির্বাণ ও বনানী কবরস্থানে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণ ও বনানী কবরস্থানে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জোড়া খুনের ঘটনায় মামলা, জিহাদিসহ আসামি ৩৩

জোড়া খুনের ঘটনায় মামলা, জিহাদিসহ আসামি ৩৩

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদিসহ ৩৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রাজধানীতে ফিরেছেন সাড়ে ৫৩ লাখ সিম ব্যবহারকারী

রাজধানীতে ফিরেছেন সাড়ে ৫৩ লাখ সিম ব্যবহারকারী

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ফিরতে শুরু করেছেন ঢাকাবাসী। তিনদিনে রাজধানীতে ফিরেছেন অর্ধ কোটির বেশি সিম ব্যবহারকারী। এর আগে ঈদুল ফিতর উপলক্ষে গত আট দিনে রাজধানী ছেড়েছেন এক কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৩৭০ সিম ব্যবহারকারী।

দেশের যেসব স্থানে আজ ঈদ

দেশের যেসব স্থানে আজ ঈদ

সৌদি আরবের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২১ এপ্রিল) দেশটিতে ঈদ পালন করবেন মুসলমানরা। বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা না গেলেও সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর পালিত হবে।

রোববার বৃষ্টি হতে পারে

রোববার বৃষ্টি হতে পারে

রাজধানীতে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি থাকলেও অনুভূত হচ্ছে ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় এতো গরম অনুভূত হচ্ছে। 

কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত : লালমনিরহাটের সাথে রেল যোগাযোগ বন্ধ

কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত : লালমনিরহাটের সাথে রেল যোগাযোগ বন্ধ

রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনিরহাট কমিউটার-৩’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত লালমনিরহাট জেলার সাথে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।