কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে ট্রেনের ঈদ যাত্রা।সোমবার নির্ধারিত সময় সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।
অন্যান্য
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে ছুরিকাঘাতে মো. শরীফ (২৫) নামে এক মুদি দোকানিকে হত্যা করা হয়েছেন। রবিবার রাত ৯ টার দিকে নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারে ঘটনাটি ঘটে।
শুরু হলো রেলপথের ঈদযাত্রা। রাজধানীর কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। তবে ব্যাপক প্রস্তুতির পরও প্রথম দিনই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা।
মোটরসাইকেল পারাপারের জন্য ফেরি সার্ভিস শুরু করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে ‘সোনার বাংলা এক্সপ্রেস’-এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
চলতি বছরের নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্টিক ভিসা আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। সারাদেশে একযোগে এই বায়োমেট্রিক ভিসা আবেদন নেয়া হচ্ছে।
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৫ জুন প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সবার একটি প্রশ্ন জাগছে- কেন এত ঘন ঘন এবং শেষ রাতের দিকে দুর্ঘটনাগুলো ঘটছে। তবে সঠিক তদন্তের আগে নাশকতার কথা বলতে পারি না।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপরে উঠে যাওয়ায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রাসেল ফরাজী (৩৩) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। রাসেল ফরাজী পিরোজপুর জেলার সদর থানার ডুমরী তলা এলাকার মো. আজাহার ফরাজীর ছেলে।
ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি চিংড়ির রেণুসহ একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।রোববার (১৬ এপ্রিল) কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টকে এম শাফিউল এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর নিউ সুপার মার্কেটের অগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ এই তথ্য জানান।
দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
ঢাকার নিউমার্কেটে অগ্নিকান্ড নিয়ে ভিত্তিহীন সংবাদ ও গুজব প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।