রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চৌকি বসিয়ে অস্থায়ীভাবে ব্যবসা শুরু করেছেন।বুধবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিকিকিনি শুরু করেন তারা।
অন্যান্য
ফেনীতে এক কোচিং সেন্টার থেকে ২৬ শিক্ষার্থীকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১এপ্রিল) বিকেলে জামায়াত-শিবির কর্মী সন্দেহে তাদেরকে আটকের দাবি করেছে তারা।
ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে আলী হোসেন মাসুদ নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০০৮ সালের সেনবাগ থানার একটি চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ১৫ বছর পলাতক ছিলেন। গ্রেফতার মাসুদ ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি এবং জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে ২৫ জনকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আরসার সাথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বন্দুকযুদ্ধে আব্দুল মজিদ ওরফে লালাইয়া নামে রোহিঙ্গা নিহত হয়েছেন।
পদ্মা সেতুর কারণে লঞ্চে করে বৃহত্তর বরিশালগামী যাত্রীর সংখ্যা কমে গেলেও, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের অস্বাভাবিক চাপের মুখে পড়বে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চৌকি বিছিয়ে ব্যবসা করার সুযোগ করে দিতে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডস্থল প্রস্তুত করা হচ্ছে।মঙ্গলবারের মধ্যে পুরো এলাকায় বালি ফেলা ও ইট বিছানোর কাজ করছেন করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যশোরে আগের দামেই বিক্রি হচ্ছে এলপি গ্যাস। ব্যবসায়ীরা বলছেন, তারা কোম্পানির কাছ থেকে কমদামে গ্যাস কিনতে পারছেন না।
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় ৮ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানের দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভ্যানচালক ও একজন যাত্রী রয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলার জামতালা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচতলা ভবনের সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চম ও শেষ দিনের মতো রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ অনলাইনে টিকিট দেয়ায় আগামী ২১ এপ্রিলের টিকিটের জন্য রীতিমতো যুদ্ধ চলছে প্রত্যাশীদের মধ্যে।
রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি ভবনের ৫ তলায় সিরামিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
চাঁদপুর জেলার হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স।
রাজধানীর মাতুয়াইলে একটি ফ্যাক্টরির দেয়াল ভেঙে শাহাদত হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে মাতুয়াইলের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালাম গোলাপ (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।