মানিকগঞ্জের সিংগাই উপজেলায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ার জের ধরে ঘুমন্ত বড় ভাইকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
অন্যান্য
টাঙ্গাইলের দেলদুয়ারে শশুর বাড়ির ওয়ারিশের জন্য শাশুরি সামনেই স্ত্রী সুমিতা বেগমকে (৪০) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মিনজু মিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক স্বামী মিনজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে দেলদুয়ার উপজেলার কুপাখী গ্রামে এই ঘটনা ঘটে। ঘাতট মিনজু মিয়া ওই গ্রামের মৃত আজগর মিয়ার ছেলে।
২০২৩ সালের প্রথম তিন মাসে সারাদেশে ১৩০২টি সড়ক দুর্ঘটনায় এক হাজার ৪৮৪ জন নিহত এবং দুই হাজার ৪৮৫ জন আহত হয়েছেন। এ হিসেবে দৈনিক গড়ে ১৪টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ও প্রাণহানির দিক থেকে মোটরসাইকেলের অবস্থান শীর্ষে।
আগামী বুধবার ( ১২ এপ্রিল ) থেকে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখী মানুষ জাতীয় মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারবেন। তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগের মতোই বলবৎ থাকবে।
কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া থেকে গুরুত্বপূর্ণ দুটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।
রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশ এক হাজার ৪০০ পিচ পেথিডিন ইনজেকশন উদ্ধার করেছে। সেই সাথে দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যার পরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ ইফতে খায়ের আলম।
ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৯৭ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ মে দিন ঠিক করেছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আবারো পিছিয়েছে। আগামী ১৫ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।
আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে লঞ্চের টিকিট বিক্রি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা ও ফিরতি টিকিটও পাওয়া যাবে এ সময়।
বরিশালে এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ চার জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর অগ্নিকাণ্ডে প্রায় ২০০ কোটি টাকার রপ্তানি পণ্যের ক্ষতি হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড গঠিত কমিটির অনুসন্ধান উঠে এসেছে। কমিটির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ডিপোটিতে ৫০০ কোটির টাকার বেশি রপ্তানি পণ্য ছিল। যার অধিকাংশই তৈরি পোশাক।
পঞ্চগড়ে এক হাজার শয্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানের নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সামনে থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।