অন্যান্য

শ্রমিক মারধরের জেরে কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট চলছে

শ্রমিক মারধরের জেরে কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট চলছে

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবীতে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দ্বিতীয় দিনের মত কুষ্টিয়া থেকে -খুলনা ও ফরিদপুর রুটে বাস ধর্মঘট চলছে। 

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদানে ব্যাংক একাউন্ট

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদানে ব্যাংক একাউন্ট

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তহবিল সংগ্রহে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।
আইএফআইসি ব্যাংকের ওই সঞ্চয়ী হিসাব নম্বরের (০২০০০৯৪০৬৬০৩১) মাধ্যমে দেশ-বিদেশ থেকে যে কেউ অর্থ সাহায্য পাঠাতে পারবেন বলে ব্যবসায়ীরা নেতারা জানিয়েছেন।

ডা: জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত

ডা: জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রামে ২০ বছর আত্মগোপনে থাকা ট্রিপল মার্ডারের হোতা গ্রেপ্তার

চট্টগ্রামে ২০ বছর আত্মগোপনে থাকা ট্রিপল মার্ডারের হোতা গ্রেপ্তার

খুনের ঘটনার পর ২০ বছর আত্মগোপনে থাকা চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর তিন ভাইকে হত্যা মামলার অন্যতম আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

‘বঙ্গবাজারে ব্যবসায়ীদের দ্বন্দ্বে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ’

‘বঙ্গবাজারে ব্যবসায়ীদের দ্বন্দ্বে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ’

বঙ্গবাজারে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে আগুন লেগেছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার এফডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা জানান। 

সার্ভার জটিলতায় ভোগান্তিতে রেলের টিকিটপ্রত্যাশীরা

সার্ভার জটিলতায় ভোগান্তিতে রেলের টিকিটপ্রত্যাশীরা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। রেলের অনলাইন সার্ভারে অতিরিক্ত চাপ থাকায় এ ভোগান্তিতে পড়েছেন তারা।

নারী শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দুই প্রেমিক গ্রেফতার

নারী শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দুই প্রেমিক গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে নারী পোশাক শ্রমিকের আত্মহত্যার ঘটনায় পুলিশ দুই প্রেমিককে গ্রেফতার করেছে। এরা হলেন মুরাদ হোসেন (২২) ও মাহমুদুল হাসান ওরফে সজিব (২২)। 

বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

বরিশাল প্লাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটের ৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি জেলা সদরে একই স্থানে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

রাজধানীতে ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর মতিঝিল এবং ঢামেক হাসপাতালের বাগান গেটের (প্রশাসনিক গেইট) সামনে রাস্তা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রামে আকবর শাহ থানাধীন বেলতলী ঘোণা এলাকায় পাহাড় ধসের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এবাদত হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

জমিতে হালচাষ নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

জমিতে হালচাষ নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলা সদরের কলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৪০) ওই এলাকার আব্দুল মোতালিবের ছেলে।

প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, গ্রেফতার ৪

প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, গ্রেফতার ৪

হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

হজের জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ২১২ জন

হজের জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ২১২ জন

চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১২ জন নিবন্ধন করেছেন। নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে ৯ হাজার ৯৯৬ জন সরকারিভাবে এবং ১ লাখ ৯ হাজার ২১৬ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন।