দেশে মোট পথ শিশুর সংখ্যা নেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সার্ভেতে। কারণ, তারা শুমারি করেনি। বিবিএস বলেছে, ঢাকা বিভাগে পাঁচ থেকে ১৭ বছর বয়সী ৪৮.৫ ভাগ পথশিশু অবস্থান করছে। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আছে ২২.৭ ভাগ। এর মধ্যে ৬৪ ভাগ পথশিশু তাদের পরিবারে ফিরে যেতে চায় না।
অন্যান্য
গেল সপ্তাহে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা এক ফেসবুক পোস্টের মাধ্যমে সোনায় মোড়ানো জিলাপি বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছিল।তাতে বলা হয়, প্রতি কেজি জিলাপির দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। ওই পোস্ট দেওয়ার এক সপ্তাহ পর আরেক পোস্টে জানানো হয়েছে, হোটেল কর্তৃপক্ষ আর অর্ডার নিচ্ছে না।
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা এলাকায় দুই বংশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন নিখোঁজসহ আরও আহতের প্রাথমিক খবর পাওয়া গেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল সোমবার দিবাগত রাত একটায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের ফুলপুরে ২২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, শহরের অবকাঠামো এবং পাবলিক স্পেসে ব্যাপকভাবে পোস্টার লাগানোকে নিরুৎসাহিত করতে ঢাকার মগবাজার ফ্লাইওভারের পিলারগুলোতে আকর্ষণীয় গ্রাফিতি আর্ট করা হচ্ছে।
জার্মানির সংবাদ মাধ্যম ডয়চে ভেলে-কে র্যাবের নির্যাতনের বিষয়ে দেয়া এক সাক্ষাৎকারের পর আলোচিত নাফিজ মোহাম্মদ আলমকে পুলিশ গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ফরিদপুর ও খুলনাগামী বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিকরা।
হ্রদের পানি কমে যাওয়ায় এবং কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ এপ্রিল মধ্য রাত থেকে হ্রদে সকল প্রকার মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তÍ নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ২১ জুন সিসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
খুলনার তেরখাদা আড়পাঙ্গাসিয়া গ্রামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ঈদ উপলক্ষে এবার প্রথমবারের মতো ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি চলছে। ফলে এবার রেলস্টেশনের পরিবর্তে টিকিট প্রত্যাশীদের লড়াই চলছে অনলাইনে। কেউ টিকিট পাচ্ছেন, আবার অনেকেই টিকিট পাচ্ছেন না।
বাসশ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে হওয়া জটিলতায় কুষ্টিয়ার বাসমালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘট’ চতুর্থ দিনের মতো চলছে।
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে আজ। ২০ এপ্রিল বৃহস্পতিবার হওয়ায় আগের দিনগুলোর চেয়ে আজ টিকিটের চাহিদা বেশি।
ঈদে ট্রেনের টিকিটের চাহিদা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন গুণ বেড়ে যায়। কিন্তু সে তুলনায় ট্রেনের সংখ্যা বাড়ে না। তাই অধিকাংশ মানুষকে নির্ভর করতে হয় সড়কপথের ওপর। এতে যাত্রীদের যেমন বাড়তি ভাড়া গুনতে হয়, তেমনি থাকে দুর্ঘটনার ঝুঁকি। এই দুর্ভোগ লাঘব করতে দেশের পূর্বাঞ্চলে এবার বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মো. মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।
রাজধানীর কদমতলী শনির আখড়ায় একটি টিনশেড বাসায় বাথরুমে গ্যাস বিস্ফোরণে রুকাইয়া জাহান মৌমিতা (১৩) নামে এক স্কুলছাত্রী দগ্ধ হয়েছে।