রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনিরহাট কমিউটার-৩’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত লালমনিরহাট জেলার সাথে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
অন্যান্য
চৈত্রের তাবদাহের মতো এই বৈশাখের গরমেও অতিষ্ঠ জনজীবন। এখন বৈশাখী ঝড়-বৃষ্টির ছন্দে স্বস্তিতে ফেরার প্রার্থনা সবার। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে প্রকৃতি পুড়ছে গ্রীষ্মের তাপদাহে। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে খেটে খাওয়া মানুষ।
সকাল থেকেই মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানা শ্রেণি-পেশার ঘরমুখো মানুষের ভিড় রয়েছে এবং যানবাহনেরও চাপ রয়েছে অনেক বেশি। যদিও গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছে।
ঈদ কবে সেটা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। তবে আগামী শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে স্থানাঙ্ক প্রকাশ করেছিল আবহাওয়া অধিদপ্তর।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- ১. মো. আলী হোসেন (৫৩), ২. মো. খৈয়াম পারভেজ (৫২), ৩. কামরুজ্জামান খাঁন (৪৫), ৪. মো. বশির উদ্দিন তালুকদার (৪২), ৫. মো. নুরুল ইসলাম শেখ (৬০)।
আজ থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধির সুবিধার্থে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। জেলেদের আগামী ১৯ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা মানতে হবে।
দেশের প্রতিটি ব্যাটালিয়নের পক্ষ থেকে ঘরমুখো মানুষকে সেবা দেওয়ার জন্য বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ জনসমাগম হয় এমন স্থানগুলোতে ‘র্যাব সাপোর্ট সেন্টার’ স্থাপন হবে। ঈদের দুদিন আগে ও ঈদের পরের দিন পর্যন্ত এসব সাপোর্ট সেন্টারের কার্যক্রম চলবে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শর্ত সাপেক্ষে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত হলো স্বপ্নের পদ্মা সেতু। সকাল ৬টা থেকে পদ্মা সেতুর সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল করছে।
বন্দরনগরী চট্টগ্রামে শুটকির একটি কোল্ড স্টোরেজে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও একটি চারতলা ভবনের দেয়াল ধসে পড়েছে।
গতকাল থেকেই নাড়ির টানে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ।
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম টানা আটদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্দরের আমদানি- রফতানিকারক গ্রুপ এ ঘোষণা দেয়।
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ তিন ধাপ উন্নতি করেছে। অর্থাৎ দেশে সন্ত্রাসবাদ আরও কমেছে, দেশ আরও নিরাপদ হয়েছে। সন্ত্রাসবাদের দিক থেকে দক্ষিণ এশিয়ায় ভুটানের পরই সবচেয়ে নিরাপদ এখন বাংলাদেশ।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে টেকনাফের লেদা ২৪নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।