রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বুধবার একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশের ডাক দেয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার কবর উচ্ছেদের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে এ জারি।
চট্টগ্রাম নগরীর মমতা মাতৃসদন ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
জ্বালানি তেলের কমিশন এবং ট্যাঙ্কলরি ভাড়া কমানোর প্রতিবাদে তিন দফা দাবিতে খুলনায় ধর্মঘট পালন করছে জ্বালানি তেল ও ট্যাঙ্কলরি মালিকরা। এতে খুলনার তিনটি ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন বন্ধ রেখেছে তারা।
সুনামগঞ্জের ধর্মপাশায় শালদিগা হাওরে মাছ ধরতে গিয়ে সহোদর দুই ভাই বজ্রপাতে মারা গেছেন। আজ মঙ্গলবার ভোর রাতের দিকে ঝড়ের ভেতর বজ্রপাতের আক্রান্ত হয়ে তারা মারা যান।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও চাঁপাইনবাবগঞ্জে এখনো চালু হয়নি বন্ধ হয়ে যাওয়া ৬টি ট্রেন সার্ভিস। বর্তমানে মাত্র ৩টি ট্রেন চলাচল করছে। ফলে এই জেলা থেকে দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অবিলম্বে বন্ধ হওয়া ট্রেন সার্ভিস চালুর দাবি জানিয়েছে জেলাবাসীর।
কেরানীগঞ্জে একটি বাসায় রান্না করার সময় গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
গোপালগঞ্জ জেলায় আজ বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের সাড়ে ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং।
জাতীয় সংসদে আজ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২২ এবং গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল, ২০২২ পাস করা হয়েছে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক, ম মোজাম্মেল হক বিলটি পাসের প্রস্তাব করেন।
সংসদে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বিল-২০২২ সংশোধিত আকারে পাস করা হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের প্রস্তাব করেন
বাংলাদেশে দুয়েকদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সোমবার এ কথা জানিয়েছেন তিনি।
সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বইসহ ১ হাজার ৪৭৭টি বই কেনার প্রকল্প বাতিল করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ বলেছেন, ডিজেলের দাম নিয়ন্ত্রণে সব ধরনের আগাম কর মওকুফ করা হয়েছে। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।