বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে ট্রলারডুবির ঘটনায় ভাসতে ভাসতে ভারতে গিয়ে আশ্রয় নেওয়া ৮৮ জন জেলে। তাদের ফেরার অপেক্ষায় স্বজনরা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরলয়া নামক স্থানে রোববার রাত ৯টার দিকে ট্রাক চাপায় পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। মৃত,বিকাশ চন্দ্র সরকার কক্সবাজারে ৪র্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
মিয়ানমারের সেনাবাহিনীর নিক্ষিপ্ত দুটি মর্টারসেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। আজ রোববার বিকেল ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের উত্তরপাড়া এলাকায় ভারী অস্ত্রের এই দুটি মর্টার এসে পড়ে। তবে এতে দুটি গাছ পুড়ে গেলেও লোকজনদের কোনো ক্ষতি হয়নি।
এবার বিরিয়ানি খেয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৪০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে শহরের রূপকথা রোডে অবস্থিত কাশমেরি রেস্টুরেন্টর বিরিয়ানি খেয়ে পাবনার ৯ বিচারকসহ অর্ধশত অতিথি অসুস্থ হয়ে পড়েছিলেন। যার বিচার আজো চলমান।
সরকারি কর্মকর্তাদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য বইয়ের তালিকায় একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকায় তালিকা পরীক্ষার পর সংশোধন কিংবা বাতিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, যশোরের ফরেনসিক মেডিসিন বিভাগের স্বনামধন্য শিক্ষক, সহযোগী অধ্যাপক ও সাবেক সিভিল সার্জন ডা. মোঃ সালাহ উদ্দিন খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের প্রত্যেক গেইটে আমদানি-রফতানির জন্য স্ক্যানার বসানো হবে। কারণ বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে এই বন্দর। এর নি নিরাপত্তার জন্য স্ক্যানার বসানো প্রয়োজন। প্রতিমন্ত্রী আজ রোববার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের সেবক। সেটা আমি কর্মকান্ডের মধ্যে দিয়ে বুঝাতে চেষ্টা করেছি। জনগণ পুলিশের কাছে সেবা না পেলে আস্থার জায়গাটা আর থাকে না। যতদিন পুলিশ বাহিনীতে চাকরি করবেন মনে করবেন এটা সেবামূলক প্রতিষ্ঠান। একজন পুলিশ সদস্যর জন্য পুরো পুলিশের বদনাম হবে এমন কোনো কাজ করবেন না। পুলিশের চাকরি মানে বেল্ডের ওপর দিয়ে হাঁটা, একটু ফসকে গেলেই রক্তাক্ত হবে এটা মনে রাখতে হবে।
বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) ‘অন্ধ ও কালা’ মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের কমিশনার যেন দেখতেও পান না, শুনতেও পান না।’
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আমরা মাঝেমধ্যেই সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করছি। বিনা কারণে আমরা রক্তপাতও দেখছি। মাঝেমধ্যে মিয়ানমার থেকে মাদকের আনাগোনাও লক্ষ্য করছি।
পাবনার একটি আদালত রোববার পাঁচ বছর আগে সাঁথিয়ায় আলেয়া খাতুন নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় টুটুল হোসেন (৪০) নামের একজনকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।
কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণ এবং অবৈধ ম্যানেজিং কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
দুটি মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী দিয়ে চলাচল করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, গত মাসে চীন দ্বীপের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া করার পর প্রথম এই ধরনের অভিযান চালানো হলো।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় একই দিনে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শ্রমিকদের দু’পক্ষের মধ্যে বিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। আজ রোববার সকাল থেকে স্থলবন্দরে এ অচলাবস্থা তৈরি হয়েছে।