দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় ও ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
চার দিন যেতে না যেতেই আবারো বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর, বন্দর চ্যানেল ও নদী উত্তাল রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে মোংলা বন্দরসহ উপকূলীয় এলাকায় গরমের তাপদাহ কমছে না। সাগর ও সুন্দরবন উপকূলের প্রচণ্ড বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এমন আবহাওয়ার মধ্যে সাগরে মাছ শিকারে নামতে পারছে না জেলেরা।
চট্টগ্রামের পটিয়ায় গুলি করে মাকে হত্যা করা সেই পাষণ্ড ছেলে মাইনুলকে (২৯) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার (১৭ আগস্ট) রাতে নগরী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে হাসপাতালে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাটা তেল ও স্বর্ণের চেয়েও দামি।ডাটা মানেই সম্পদ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের ডাটা যাতে বাংলাদেশেই থাকে। ডাটা সারা দুনিয়া ব্যবহার করবে কিন্তু অবশ্যই অনুমতি নিয়ে তা ব্যবহার করবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি।’
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার পড়ার সময় ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী রাকিব হোসেন (২৩)।
দীর্ঘ তিনমাস ১৭ দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে আবারো মৎস্য আহরণ শুরু হয়েছে।মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর কাপ্তাই হ্রদে আজ থেকে পুরোদমে শুরু হচ্ছে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ। বুধবার মধ্যরাত থেকে আবারো মৎস্য আহরণ শুরু হওয়ায় খুশি মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় বুধবার রাত ১০টায় বন্ধুর জন্মদিনের কেক কিনে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত এবং ১ জন আহত হয়েছেন
রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে ছুরিকাঘাতে মারুফ (১৬) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। মারুফের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুরা গ্রামে। সে মুগদার মানিকনগর এলাকায় মামার বাসায় থাকত।
শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
গাজীপুর মহানগরের গাছা থানাধীন জয় বাংলা সড়ক থেকে শিক্ষক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সাজিদ । সে কোষাকান্দা গ্রামের নয়ন মিয়ার ছেলে।
চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের ছোট ভাই নুরুল ইসলাম রিফাত হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৭ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের জঙ্গী সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়।
দারিদ্র বিমচনে ক্ষুদ্রঋণ বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন ড. মোঃ সরোয়ার জাহান । সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২২৮ তম সিন্ডেকেট সভার সিদ্ধান্ত মোতবেক তাকে সম্মানজনক এই ডিগ্রী প্রদান করা হয়। তার গবেষণার বিষয় ছিল ‘দারিদ্র বিমচনে ক্ষুদ্রঋণ : নির্বাচিত মডেলসমূহের তুলনামুলক সমীক্ষা।’