জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
অন্যান্য
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমকে বিভিন্ন অভিযোগে দায়ের করা ৭ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন।
বরিশালে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। রোববার রাত পৌনে ৯টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলালকায় চুরির অভিযোগে দুই শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন ও একজনের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় রোববার রাতে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
চা শ্রমিকরা ১২০ টাকা মজুরি রেখেই কাজে ফিরছেন। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে মিটিং করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে। এ সময় তিনিই ঠিক করবেন মজুরি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল থেকে চার দিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে তাঁর গ্রামের বাড়ি যাচ্ছেন। তাঁর সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার কথা রয়েছে।
শোকাবহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এবং সকল অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ।
বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় আরো তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মহেশখালী চ্যানেল থেকে রোববার সকাল সোয়া ১০টার দিকে তাদের লাশ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্ট গার্ডের সহায়তায় লাশ তিনটি উদ্ধার করে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হলো।
আবহাওয়া অধিদফতরের এক বুলেটিনে রোববার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
দাম বাড়তে থাকায় ব্রি-২৯ জাতের চালের সংকট দেখা দিয়েছে পাবনার বাজারগুলোতে। এর পরিবর্তে ২৮ জাতের চাল কিনতে হচ্ছে বেশি দামে।
চা-শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান মজুরি থেকে তা ২৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৪৫ টাকা। পরে ১২ দিন ধরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন চা-শ্রমিকরা।
বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ উত্তাল বঙ্গোপসাগরে ৪১ মাছধরা ট্রলারসহ ৪০০ জেলে নিখোঁজ হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তাল সাগরে মাছ শিকারে গিয়ে ৪১ ট্রলারসহ প্রায় ৪০০ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ভোলা জেলার উপজেলা সদরে আজ বেশি দামে ডিম বিক্রি ও জ¦ালানি তেল মাপার যন্ত্রে কারচুপির অভিযোগে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের কংক্রীট ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পদ্মা সেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেললাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।