আগে অনুমতি না নিলে ঢাকায় কোন প্রকার সভা-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অন্যান্য
পাবনার সুজানগরে জাকিয়া সুলতানা (১৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের তার মাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ ছেলে ইয়াসীন আরাফাতকে (১৬) গ্রেফতার করেছে।
করোনা আক্রান্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউ বিভাগে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নগরবাসীকে নিয়ে সবার ঢাকা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
পাবনা প্রতিনিধি:বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র মামুন সমাজের দশ জনের মত বাঁচতে চান। দীর্ঘ তিন বছর ধরে হাড়ের জায়ান্ট সেল টিউমার রোগে আক্রান্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( পাবিপ্রবি) ফার্মেসি বিভাগে চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র মোঃ মামুনুর রশিদ (২৫)।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরী হত্যা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় সাবরাং কাটাবুনিয়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে দুই লাখ ৮০ হাজার ইয়াবাসহ সাত মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। আটকরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলার তদন্তের দায়িত্ব বুঝে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে বৈঠকে বসছেন দেশের শীর্ষ আলেমরা। শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করণীয় ঠিক করতে শীর্ষ আলেমদের এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইভাইসহ তিন প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালের দিকে দেশটির আলওয়াফি নামক এলাকায় কূপে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়।
বিশ্ব এইডস দিবস পালন উপলক্ষে পাবনায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে চাইলে যে কেউ করতে পারবে। তবে অনুষ্ঠানের কথা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চাঁদপুরের ফরিদগঞ্জে তেলবাহী লরির সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে চাঁদপুর-লক্ষীপুর অঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাসসের মুরসালিন নোমানী। আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের মশিউর রহমান খান।
কারাগারে বিয়ে করা ফেনীর জহিরুল ইসলাম জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।