ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহের উদ্যোগ নেয়া অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
অন্যান্য
নানা আয়োজনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন করা হচ্ছে।
কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম(৩৮) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় কাতারের এক হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
টাঙ্গাইলে মাক্রোবাস ও অজ্ঞাত এক গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় কুষ্টিয়ায় কর্মরত আট পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ সোমবার (৩০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।
শীতে দেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ মেকাবেলায় সরকার সচেতনতা বৃদ্ধির লক্ষে স্বাস্থ্য বিধির মেনে চলার জন্য নানা কর্মসূচির পালন করছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে ইসলামি দলগুলোর বাধার মধ্যে নতুন দায়িত্ব নিয়ে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন,‘মূর্তি আর ভাস্কর্য নিয়ে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আছে।
বাগেরহাটের মোরেলগঞ্জের বিশারীঘাটা গ্রামে মুক্তিপণের দাবিতে ঘুমন্ত মা-বাবার কোল থেকে তিন মাসের শিশু আব্দুল্লাহকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে যাবজজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের একটি কক্ষ থেকে রোববার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোফাজ্জল হোসেন (৩০) রাজশাহীর তানোর উপজেলার যুগলপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ হেফাজত ইসলামীর আমীর জুনায়েদ বাবুনগরীর ভাস্কর্য-বিরোধী বক্তব্যের প্রতিবাদ করে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা।
করোনার কারণে সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)।
শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধসহ ৫ দফা দাবি বাস্তবায়নে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা করেছেন চিনিকল শ্রমিক ও আখচাষীরা।
এবছর কয়েক দফা বন্যায় ভেসে আসা কচুরিপানা জমে থাকায় পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে চাষাবাদ করতে পারছে না কৃষক।
সাতক্ষীরায় নিখোঁজের ৪০ ঘণ্টা পর নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শনিবার দুপুর ১২টার পর উপজেলার মালেকের বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর জুরাইনে পেট্রল পাম্পে সহকর্মীদের দেয়া আগুনে দগ্ধ হওয়া সেই যুবক মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।