ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল।
অন্যান্য
বিবিসি’র বর্ষসেরা এক শ’ নারীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দু’জন। তারা হলেন রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগে বহু ঘর-বাড়ি ও দোকানপাট পুড়ে গেছে। তবে এখনো কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। সোমাবর রাত পৌনে ১২ টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাগরিকদের মাস্ক পরা নিশ্চিত করতে আরো কঠোর হবে সরকার।
পাবনা সদর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৪শ’ ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে রবি- ২০২০-২১ মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো ও মরিচ ফসল আবাদে সহায়তার নিমিত্ত বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্মচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে বলে সোমবার জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।
রাজধানীর পৃথক দুটি জায়গা থেকে দুই ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে রাজধানীর বকসিবাজার মোড় ও দোয়েল চত্বর থেকে এ মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ । মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ
যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে মুড়লি মোড় পর্যন্ত সড়কের পাশে প্রায় তিন কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
শেষ পর্যন্ত বিশ্ব দুটি কোভিড-১৯ টিকা পাচ্ছে, যেগুলোকে খুবই কার্যকর বলা হচ্ছে। এখন কথা হলো এসব টিকা বাংলাদেশের জনগণ কি তাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত পাবে? বিশেষজ্ঞরা বলছেন যে এ ক্ষেত্রে রয়েছে বাধা!
সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে দীর্ঘ দুই মাসের চেষ্টায় প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে গাজীপুরের চন্দ্রা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন হোসেন আলী (২৬) ও মুন্না মিয়া (২৭)।
শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করেছে সরকার।
বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের প্রথমটি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আগামী মঙ্গলবার যুক্ত হতে যাচ্ছে।
৩৪ বছর নিয়মিত ফ্লাইট পরিচালনার পর ব্রিটিশ এয়ারওয়েজ লোকশানের কারণে ২০০৯ সালের ২৯ মার্চ ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়।সুদীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর আবারও ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করে করেছে বিশ্বের অন্যতম শীর্ষ এয়ারলাইনস ব্রিটিশ এয়ারওয়েজ
ডোপ (মাদকদ্রব্য) টেস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৮ সদস্যের রেজাল্ট পজিটিভ এসেছে।
বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে এক জন শিশু ও দুই জন পুরুষ রয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।