পদবী ও গ্রেড উন্নীতকরনের দাবিতে পাবনায় ৬ষ্ঠ দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। ১৫ নভেম্বর থেকে প্রতিদিন পূর্ণ দিবস (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) কর্মবিরতি পালন করছেন তারা।
অন্যান্য
মহামারি করোনার কারণে এ বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কুচকাওয়াজ বাতিল করা হয়েছে।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় অরুণ শর্মা নামের এক সার ব্যবসায়ীকে হত্যা করে। তাঁর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার(২১নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
যশোর প্রতিনিধি: যশোরের রাজারহাট মুড়–লির মোড় রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক আবকর আলী (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হেলপারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমসহ তার বাবাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মালী রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা ডিবির ওসি ইমাম জাফর।
লক্ষাধিক মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) আসর নামাজের শেষে আড়াইবাড়ি আলিয়া মাদরাসা সংলগ্ন মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদী জানাজায় ইমামতি করেন ।
সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে শনিবার তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পাবনা প্রতিনিধি: রাষ্টায়ত্ত চিনিকল বন্ধ করে দেয়া হচ্ছে এমন খবরের প্রতিবাদে ঈশ্বরদী সোচ্চার হয়ে উঠেছে শ্রমিক সংগঠন। শনিবার (২১ নভেম্বর) পাবনা সুগার মিলস লিঃ এর প্রধান ফটকের সামনে পাসুমি ওয়ার্কার্স ইউনিয়ন এবং আখচাষী কল্যাণ সমিতির আয়োজনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে মিলের শ্রমিক-কর্মচারীরা।
তোমরা দল বেধে বই পুস্তক নিয়ে কোথায় যাচ্ছো? এমন প্রশ্নের জবাব মেলেনা।। কারণ বলতে বারণ। শিখিয়ে দিয়েছেন শিক্ষকগণ। ওরা সব শিক্ষার্থী। প্রাইভেট বা কোচিং থেকে ফিরছে বা যাচ্ছে।
যেখানেই দুর্নীতি সেখানেই নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। গুলশানের (মেরুল বাড্ডায় গোল্ডেন মনিরের বাড়ি) অভিযান তারই একটি অংশ। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।
রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিনুর রহমান ওরফে ফকির চাঁদ (২৮)নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
ভোলার বোরহাউদ্দিন উপজেলায় ওয়াজ মাহফিলে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু'জন নিহত হয়েছে,আহত হয়েছে ১২জন। শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
নওগাঁর মান্দায় দুই ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিএম ইমরুল কায়েস করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউএনও নিজেই সাংবাদিকদের কাছে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ‘প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবি বা সোমবার ঘোষণা করা হবে।