প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারকে বাংলাদেশে স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জমি দেয়ার প্রস্তাব করেছেন। পাশাপাশি তিনি জ্বালানি খাতে বিশেষ করে এলএনজি আমদানিতে উপসাগরীয় দেশটির আরো সহায়তা কামনা করেছেন।
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
অর্থ
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড-২০২২-এ একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। দলীয়ভাবে ১৮তম স্থান লাভ করেছে বাংলাদেশ।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার কঠিন ও সাহসী উদ্যোগ নিয়েছে।
তিনি আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অশ্রুঝরা আগস্টে শোকসঞ্জাত শক্তির অন্বেষা’ শীর্ষক সেমিনারে সাম্প্রতিক সময়ে তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা জমা রাখার বিষয়ে দেশটির সরকারের কাছে বাংলাদেশ সরকার কেন তথ্য চায়নি, তার কারণ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ আগস্টের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, জুলাই মাসে আমদানি-রফতানি বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণ হ্রাসের পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে স্বস্তির আভাস মিলেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে খুব সহসা অর্থনীতি স্বাভাবিক হয়ে যাবে।
বিশ্ব অর্থনীতি কি মন্দা না মহামন্দার মুখোমুখি, এ প্রশ্নের জবাব দেয়ার আগে আসুন আমরা দেখি মন্দা ও মহামন্দা কী। সর্বজনীনভাবে যখন একটি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) টানা ছয় মাস হ্রাস পায়, তখন এই সময়কালকে অর্থনীতিতে অর্থনৈতিক মন্দা বলা হয়। জিডিপি প্রবৃদ্ধি শেষ পর্যন্ত নেতিবাচক হওয়ার আগে বেশ কয়েকটি ত্রৈমাসিকের জন্য মন্থর হবে।
ঋণ দেয়ার পূর্বশর্ত হিসেবে পেট্রোলিয়াম ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (আইএমএফ) বিদ্যুৎ ও পেট্রোলিয়ামের দাম বাড়ানোর বিষয়ে কোনো প্রস্তাব দেয়নি।’
বিরোধী শিবিরকে ‘বাগে আনতে’ আর্থিক দুর্নীতির মামলা দায়ের করার অভিযোগ ওঠেছে পাকিস্তানে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার সে দেশের প্রধান বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান তথা সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ খুঁচিয়ে তুলতে চাইছে বলে অভিযোগ উঠেছে।‘
মহামারীতে কেঁপে উঠা যুক্তরাষ্ট্রের মানুষ ধাক্কা সামলে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই মুখোমুখি হলো আরেক বিরূপ সময়ের। ঠিক দুই বছর আগেই যেখানে কোভিড থেকে বাঁচতে পারাটাই যেন ছিল একমাত্র চাওয়া, সেখানে মানুষকে এখন সম্মুখীন হতে হচ্ছে অনাকাঙ্ক্ষিত নতুন নতুন সঙ্কটের।
চারটি অর্থনৈতিক শক্তি সম্পন্ন রাষ্ট্রকে অগ্রসর হতে সহায়তা করতে এই সপ্তাহে অঙ্গীকার করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যদিও, চীন নিজ দেশেই মহামারীর সমস্যার সম্মুখীন এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাবের শিকার।