অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঢাকা শহরে যেসব ব্যক্তির জায়গা-জমি বা ফ্ল্যাট আছে তারা সবাই ‘কালো টাকার মালিক’।
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
অর্থ
ভারতের অর্থনীতির রক্তক্ষরণ অব্যাহত। আরো একবার কমল ভারতীয় রুপির মূল্য। সোমবার ৩৬ পয়সা নামল রুপির দাম। বাজার খোলার পর রুপির দাম ডলারের তুলনায় কমে দাঁড়িয়েছে ৭৮.২৯-য়। এই প্রথম ডলারের নিরিখে ৭৮ টাকার গণ্ডি পেরিয়ে গেল রুপির মূল্য। যা নিঃসন্দেহে চিন্তার কারণ।
অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণার জন্য লাল রঙের ব্রিফকেস হাতে নিয়ে সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সংসদ ভবনে পৌঁছান তিনি।
জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন। আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট হবে এটি।
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সংলাপ আজ। ক’ঘণ্টা পর ওয়াশিংটনে দিনব্যাপী সংলাপটি শুরু হচ্ছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, রাশিয়া থেকে তেল কেনা খুবই কঠিন।তিনি জানিয়েছেন, রাশিয়া যদি তাদের সস্তায় তেল দিতে চায় এবং এই তেল কেনার ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে না হয়, তাহলে তিনি ওই প্রস্তাব বিবেচনা করবেন।
নিম্নমুখী ধারা কাটিয়ে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সপ্তাহের ব্যবধানে আবারও ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই মুহূর্তে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুত আছে, তা দিয়ে অন্তত ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
দুই বছর করোনা মাহামারির ফের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে বহুমুখী সংকটের মুখে পড়েছে সারা বিশ্ব। বৈশ্বিক ঝুঁকির এই প্রভাব মোকাবিলায় অর্থব্যয়ে কৃচ্ছ সাধনের পথে হাঁটা শুরু করেছে বাংলাদেশ সরকার।
মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতকে।