রাজধানীর উত্তরার হাউজবিল্ডিংয়ে মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) রাত ৯টা ৫৬ মিনিটে বাসে আগুন দেওয়া হয়েছে এমন খবর পায় ফায়ার সার্ভিস।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
আগুন
রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের গাড়িসহ বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামলী শিশু পার্কের সামনে ১টি বাস, ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শাফলা আক্তার নামের এক নববধূকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
নেদারল্যান্ডসের সমুদ্রসীমায় একটি গাড়িবাহী জাহাজে আগুন লেগে একজন ক্রু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক জন ক্রু। জাহাজটিতে প্রায় ৩ হাজার বৈদ্যুতিক গাড়ি রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
চট্টগ্রামের মুরাদপুর এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এতে করে ওই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে ‘যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে’ ইন্ধন যোগাচ্ছে। তিনি গতকাল শুক্রবার (২১ জুলাই) রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন।
চাঁদপুরে বসতঘরে আগুনে পুড়ে সোহান (১০) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলীপুর দক্ষিণ পাড়া বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের গোসাইরহাটে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার হাসমত আলী খান সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে গোসাইরহাট, শরীয়তপুর, নড়িয়া ও ডামুড্যা ফায়ার সার্ভিস।
সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।