রাজধানীর ওয়ারী থানার টিপু সুলতান রোডে গ্যাস লাইনে আগুন লাগার ঘটনায় এ এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্যাসের চুলা ব্যবহার ও ধূমপান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
আগুন
রাজধানীর ওয়ারীর টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতের সময় লাগা আগুন ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রাজধানীর ওয়ারীতে মঙ্গলবার (৬ জুন) দিনগত মধ্যরাত ২টা ২৫ মিনিটে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাত ২টা ২৫ মিনিটের দিকে ওয়ারীর পুরনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইছাপুরা এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামে তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুরের নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫টি পরিবারের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত দু’জন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
ঢাকার শ্যামলী এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর শ্যামলীতে এতটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বৃহস্পতিবার (১জুন) রাত সাড়ে ১১টার কিছু সময় আগে এই আগুন লাগে।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।