পাকিস্তানে একটি বাড়িতে আগুনের ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন শিশু ও তিনজন নারী রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজন বেঁচে গেছেন।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
আগুন
গাজীপুরের কোনাবাড়ীর হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত ১২টা ৪০মিনিটের দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন এই তথ্য নিশ্চিত করেন।
দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মেক্সিকোতে একটি বাজারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মুখোশধারীরা। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
খুলনায় মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি কাগজ ও পলিথিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজারের টেকনাফের বার্মিজ মার্কেটে ভয়াবহ আগুনে কাপড়, জুতা-স্যান্ডেল, কসমেটিক ও মুদিখানাসহ নানা ধরনের দেড় শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। মালামালের পাশাপাশি পুড়ে গেছে নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার গোয়ালখালী এলাকায় আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে কৃষক রনজিৎ মণ্ডলের বসতঘরে আগুন লাগে। পরে দ্রুত আগুন পাশের মনিমোহন মণ্ডলের বসতঘরেও ছড়িয়ে পড়ে।
ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ দীর্ঘ ১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন উদ্ধার কর্মীরা।