ইউক্রেনে স্পেসএক্সের স্টারলিংক ব্যবস্থার সামরিক ব্যবহারে বিধিনিষেধ ইচ্ছাকৃত বলে মনে করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, সংযোগে ধীরগতি ও বিচ্ছিন্নতার কারণে রুশ ড্রোন প্রতিরোধ এবং সম্মুখসারিতে খাবার ও রসদ সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে এর পেছনে হোয়াইট হাউসের ভূমিকা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
- নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান
- * * * *
- হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত
- * * * *
- শীতে সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, ভরসা রাখুন তিন রকম চায়ে
- * * * *
ইউক্রেন
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে বৈঠকটি হতে পারে। তবে বৈঠক আয়োজন কিংবা আলোচ্যসূচি নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সের তথ্যকেন্দ্রগুলো (ডেটা সেন্টার) বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, যাতায়াত ও দৈনন্দিন ডিজিটাল সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো রুশ নাগরিক। মূলত ইউক্রেনের ইন্টারনেট অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাবে পাল্টা এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ।
রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর ওলেশকিতে জরুরি সরবরাহ পৌঁছাতে সহযোগিতা করতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউরোপের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম আলোচিত অন্তর্ঘাতের প্রায় চার বছর পর রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় এক ইউক্রেনীয় নাগরিকের বিচার শুরু হয়েছে জার্মানির হামবুর্গে।
রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্ববাজারে ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধ থামানোর কূটনৈতিক ব্যর্থতার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার প্রকাশ্য আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কিয়েভের এখন এমন একজন নতুন নেতা প্রয়োজন যিনি রাশিয়ার সঙ্গে চুক্তি করে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে রাতভর ইউক্রেনের চালানো ড্রোন হামলার চেষ্টা গত দুই বছরের মধ্যে অন্যতম বড় ছিল।