কাঁচপুরে টার্মিনাল হলে বাস চলাচলে শৃঙ্খলা ফিরবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
চলাচল
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ফলে সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকরা আটকা পড়েছেন। তাদের আরও একদিন দ্বীপে অবস্থান করতে হবে।
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় 'মিগজাউম'-এ পরিণত হয়েছে।
প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার ও রাজধানী ঢাকার মধ্যে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে।
অবরোধের মধ্যে দূরপাল্লার বাস চলাচল ক্রমেই বাড়ছে। রয়েছে যাত্রীর আনাগোনাও। বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর সায়েদাবাদ ঘুরে দেখা গেছে এমন চিত্র।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ষষ্ঠ দফার অবরোধের প্রথম দিন বুধবার বাগেরহাটের মোরেলগঞ্জে বিআরটিসিসহ লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।
রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটির লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাহারের দাবিতে সারাদেশে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের শেষদিন সোমবার (২০ নভেম্বর) রাজধানীতে বেড়েছে যান চলাচল। আগের অবরোধ ও হরতালে যান চলাচল কম দেখা গেলেও এদিন অনেকটাই স্বাভাবিক চিত্র দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের দু'দিন পর এই নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারনে দ্বীপে আটকা পড়া ৪ শতাধিক পর্যটকরা ফিরবেন বলে জানা গেছে।