জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্ক পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথ ব্যবহারের বদলে আফ্রিকা ঘুরে জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
- ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দরের ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’
- * * * *
- ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা
- * * * *
- দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
- * * * *
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
- * * * *
- ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস
- * * * *
চলাচল
গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় রেললাইনে নাশকতায় একটি ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ রুটে চলা ট্রেনগুলো রুট পরিবর্তন করে বিকল্প উপায়ে চলাচল করছে বলে জানিয়েছেন ঢাকা রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী তফসিল বাতিল এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১তম দফায় ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।
ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার স্বাভাবিক হয়েছে শরীয়তপুর-চাঁদপুর রুটের ফেরি চলাচল। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন ঘন কুয়াশার কারণে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ব্যাপক কুয়াশার কারণে রাত ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখার এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
লালমনিরহাটে কালীগঞ্জে ভোটমারী রেলস্টেশনের কাছে পার্বতীপুর থেকে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে ওই দুই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করা হয়।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস আজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর মধ্যে রয়েছেু ক্রোড়পত্র প্রকাশ, উন্নত যাত্রী সেবার অঙ্গীকার, জনসচেতনতা তৈরি ও বিমানবন্দরে আলোকসজ্জার ব্যবস্থা করা।