ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাব স্বাভাবিক হওয়ায় ২১ ঘণ্টা পর চাঁদপুর থেকে সবধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশকয়েকটি লঞ্চ।
চলাচল
ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনের ওপর পড়ে থাকা গাছ অপসরণ করা হয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২০ ঘণ্টা পর বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বৈরি আবহাওয়ায় ঝড়ে গাছ পড়ে চট্টগ্রামগামী ননস্টপ ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় আটকে আছে।শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ৭টা থেকে ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালসীমায় রেললাইনে এই ঘটনা ঘটে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সদরঘাট থেকে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঘূর্ণিঝড় 'মিধিলি'র প্রভাবে মেঘনা নদীতে প্রবল বাতাস বইছে। এতে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টির কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন প্রশাসন।
পঞ্চম দফায় সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। তবে অবরোধেও রাজধানীর সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়।
রেললাইন সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড়ের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে।