কক্সবাজারের মহেশখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের ছোট ভাই তার সৎ ভাই বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত নেছারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
জমি নিয়ে বিরোধ
বরিশালের বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবুর (৪০) মৃত্যুর অভিযোগ উঠেছে।
শেরপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ভাতিজার বাড়িতে আগুন দিয়েছে বলে জানা গেছে।
বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জেরে সৎ মামা ও তার ছেলেদের হামলায় মো. কামরুল ইসলাম রাঢ়ী (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মাগুরার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মাসুদ গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে শাহিনুর (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বান্দরবানে জমিসংক্রান্ত বিরোধে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ৯৯৯-এ খবর পেয়ে জেলা প্রশাসনের এক কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এ ঘটনা ঘটে।
নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৬ নারীসহ ১২ জন আহত হয়েছেন।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নিজ বাড়িতে শামীম মিয়া নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ব্র্যাক মোড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।