জেলা-উপজেলার কোভিডের টিকা কেন্দ্রগুলোতে আগ্রহী এবং উদগ্রীব মানুষের উপচেপড়া ভিড়ের খবর পাওয়া যাচ্ছে।
টিকা
ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ সংক্রমণ রোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
করোনার লাগামহীন সংক্রমণ রুখতে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে সোমবার থেকে চীনের উৎপাদিত সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে।
এখন পর্যন্ত দেশের ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৭৩৩ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৫ হাজার ২৫১ জন মানুষ।
করোনা রোধে কাল সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে। রবিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে নিবন্ধন করা যাচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ফরমে আবাসিক হিসেবে যারা তথ্য জমা দিয়েছিলেন শুধু তারাই এখন নিবন্ধন করতে পারবেন।
করোনাভাইরাস প্রতিরোধক টিকা নিবন্ধন নিয়ে ভোগান্তিতে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আবাসিক শিক্ষার্থীদেরকে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশনা দেওয়ার আট দিন পেরোলেও নিবন্ধন করতে পারছেন না তারা। একই জটিলতার মুখে পড়েছেন শিক্ষকরাও।
বাংলাদেশ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা পেতে যাচ্ছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসার কথা রয়েছে।
বাংলাদেশে করোনার টিকা উৎপাদনের জন্য বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে চীনের কোম্পানিগুলো।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ দেশের জনগনের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন।